‘ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন ফেদে ভালভার্দে’

উরুগুয়ের কোচ হিসেবে এবার দায়িত্ব পালন করছেন আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা। অস্কার তাবারেজের কাছ থেকে ২০২৩ সালে দায়িত্ব নেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ‘লা সেলেস্তে\'-দের সম্ভাবনা এবং রিয়াল মাদ্রিদের ইঞ্জিন-রুম খ্যাত ফেদেরিকো ভালভার্দেকে নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন দেশটির সাবেক মিডফিল্ডার ওয়াল্টার গারগানো। গারগানো ছিলেন একজন আদর্শ উরুগুইয়ান ফুটবলার। হৃদয়, সাহস আর দৃঢ় সংকল্পের মিশেলে তিনি মাঝমাঠে যেমন দলের ভারসাম্য রাখতেন, তেমনি রক্ষণ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতেন। অস্কার তাবারেজের দ্বিতীয় মেয়াদের কোচিংয়ে তিনি ছিলেন দলের অন্যতম প্রধান স্তম্ভ, যার অধীনে উরুগুয়ে ২০১০ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন এবং ২০১১ কোপা আমেরিকা জয় করেছিল। বর্তমান প্রজন্ম এখন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে পেরুকে ৩-০ গোলে হারিয়ে উরুগুয়ে ইতোমধ্যে তাদের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করেছে। কাতার ২০২২-এর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে ‘এল লোকো’ (বিয়েলসা) এখন তার নিজের তৃতীয় বিশ্বকাপ মিশনের প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ড্র

‘ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন ফেদে ভালভার্দে’

উরুগুয়ের কোচ হিসেবে এবার দায়িত্ব পালন করছেন আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা। অস্কার তাবারেজের কাছ থেকে ২০২৩ সালে দায়িত্ব নেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ‘লা সেলেস্তে'-দের সম্ভাবনা এবং রিয়াল মাদ্রিদের ইঞ্জিন-রুম খ্যাত ফেদেরিকো ভালভার্দেকে নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন দেশটির সাবেক মিডফিল্ডার ওয়াল্টার গারগানো।

গারগানো ছিলেন একজন আদর্শ উরুগুইয়ান ফুটবলার। হৃদয়, সাহস আর দৃঢ় সংকল্পের মিশেলে তিনি মাঝমাঠে যেমন দলের ভারসাম্য রাখতেন, তেমনি রক্ষণ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতেন। অস্কার তাবারেজের দ্বিতীয় মেয়াদের কোচিংয়ে তিনি ছিলেন দলের অন্যতম প্রধান স্তম্ভ, যার অধীনে উরুগুয়ে ২০১০ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন এবং ২০১১ কোপা আমেরিকা জয় করেছিল।

বর্তমান প্রজন্ম এখন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে পেরুকে ৩-০ গোলে হারিয়ে উরুগুয়ে ইতোমধ্যে তাদের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করেছে।

কাতার ২০২২-এর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে ‘এল লোকো’ (বিয়েলসা) এখন তার নিজের তৃতীয় বিশ্বকাপ মিশনের প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ড্র করা ম্যাচেও উরুগুয়ের লড়াকু মানসিকতা ফুটে উঠেছে, যেখানে শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরান দলের তারকা ফেদেরিকো ভালভার্দে।

ফিফার সাথে একান্ত সাক্ষাৎকারে গারগানো বিয়েলসার কোচিং, উরুগুয়ের কৌশল এবং অধিনায়ক ভালভার্দে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।

ফিফা: মার্সেলো বিয়েলসার কোচিংয়ের সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করেন?

ওয়াল্টার গারগানো: আমার মনে হয় তিনি উরুগুয়ের জন্য একদম সঠিক ব্যক্তি। দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে, যাদের থেকে তিনি সেরাটা বের করে আনতে পারছেন। তিনি সবসময় চান তার দল যেন খেলার শীর্ষে থাকে, তাই তিনি যেখানেই গিয়েছেন ভালো করেছেন- এটা মোটেও কাকতালীয় নয়।

ফিফা: বিশ্বকাপে কি উরুগুয়েকে কোনো নির্দিষ্ট স্টাইলে খেলতে হবে নাকি তারা বিয়েলসার পরিকল্পনা ও খেলোয়াড়দের বৈশিষ্ট্য অনুযায়ী নিজেদের খাপ খাইয়ে নেবে?

গারগানো: আমি মনে করি সব দায়ভার বিয়েলসার কাঁধে চাপানো ঠিক হবে না। এটি খেলোয়াড়দের ওপরও নির্ভর করে। তাদের সামনে বিশ্বকাপের মতো বড়, সুন্দর এবং অনন্য ইভেন্টের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ আছে। তাই তাদের উচিত এটি উপভোগ করার পাশাপাশি নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করা।

Walter Gargano

বিয়েলসা তাদের বিশ্বচ্যাম্পিয়ন করার লক্ষ্যে নিংড়ে সেরাটা বের করার চেষ্টা করছেন। আমি জানি, এটা অনেক কঠিন কাজ; কিন্তু একজন উরুগুইয়ান হিসেবে আমার স্বপ্ন হলো এই দল, কোচ এবং সংশ্লিষ্ট সবাই যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। মার্সেলোর প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তিনি ফুটবলের একজন কিংবদন্তি এবং আমার পছন্দের অনেক কোচের কাছেও তিনি শ্রদ্ধার পাত্র।

ফিফা: অস্কার তাবারেজের নেতৃত্বের ধরন কেমন ছিল?

গারগানো: তিনি আমাদের সবসময় পরিবারের মতো দেখতেন, যা আমাদের গ্রুপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমরা যখনই কোথাও একত্রিত হই, মনে হয় না যে আমরা কখনো একে অপরের থেকে দূরে ছিলাম। সেখানে এক দারুণ সংহতি কাজ করে, ঠিক যেমন ফ্যামিলি রিইউনিয়নে হয়। আমার মনে হয় এই একতাবদ্ধতাই ছিল সেই দলের প্রতি সবার ভালোবাসার মূল কারণ।

ফিফা: বিয়েলসার অধীনে শুরুতে দারুণ করার পর মাঝে কেন কিছুটা ছন্দপতন হলো?

গারগানো: দলটি এমন কিছু অ্যাওয়ে ম্যাচে জিতেছে যা আমরা বছরের পর বছর জিততে পারিনি (যেমন বুয়েনস আয়ার্সে আর্জেন্টিনাকে হারানো)। বিয়েলসা এবং উরুগুয়ের খেলোয়াড়দের জন্য আমার কাছে শুধু প্রশংসাই আছে। আমার মনে হয় তিনি জাতীয় দলের জন্য এক বিশাল সম্পদ হবেন।

ফিফা: বর্তমান দলের অধিনায়ক হিসেবে ফেদেরিকো ভালভার্দের ভূমিকা সম্পর্কে আপনার মতামত কী?

গারগানো: আসলে কে আর্মব্যান্ড (অধিনায়কত্বের ফিতা) পরল সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তাদের দৃষ্টিভঙ্গি, কাজের ধরন এবং তারা রোল মডেল হিসেবে কেমন। আমার মনে হয় ফেদেরিকো অসাধারণ কাজ করছে। সে কোনো হইচই না করে নিঃশব্দে উদাহরণ তৈরি করে, খুব বেশি কথাও বলে না। তবে যখন সে কথা বলে, নিজের মতামত দিতে ভয় পায় না।

এটি ফেদেরিকো ভালভার্দে সম্পর্কে অনেক কিছু বলে দেয়- শুধু খেলোয়াড় হিসেবে নয়, মানুষ হিসেবেও। সে সত্যিই খুব ভালো করছে। আমার মনে হয় সে এবং তার সতীর্থদের অনেকেই এখন তাদের ক্যারিয়ারের সেরা সময়ে আছে। এটি তাকে এবং পুরো দলকে বুঝতে সাহায্য করবে যে তারা এখন প্রস্তুত এবং এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা যেকোনো লক্ষ্য অর্জনের জন্য লড়াই করতে পারে।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow