ক্যাসিনো সম্রাট শিমুলসহ গ্রেপ্তার ৬
রাজশাহীর বাগমারায় ক্যাসিনো সম্রাট শিমুলসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, ল্যাপটপসহ বেশ কিছু অনলাইন জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্যাসিনো আইনে মামলা হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। মঙ্গলবার (১২ মে) গ্রেপ্তারদের বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ ব্র্যাক মোড় এলাকার অভিযান চালিয়ে শিমুল টেলিকমের মালিক শিমুলকে গ্রেপ্তার করে। তার তথ্যমতে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার ফয়েজের ছেলে শিমুল (৩২), মোহনগঞ্জ এলাকার ইয়াছিন আলীর ছেলে শাহিন (৪৫), ভবানীগঞ্জ পৌরসভার দর্গামাড়িয়া এলাকার বাহার আলীর ছেলে রকি ইসলাম (২০), সগুনা গ্রামের আবু তাহেরের ছেলে ফরহাদ হোসেন (২২), কাঁঠালবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাউছার আলী (২৩) ও পুরান তাহেরপুর গ্রামের আবু হেনার ছেলে জুবায়ের হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে পুলিশ জুয়ার কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী ও টাকা উদ্ধার করে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, প
রাজশাহীর বাগমারায় ক্যাসিনো সম্রাট শিমুলসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, ল্যাপটপসহ বেশ কিছু অনলাইন জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্যাসিনো আইনে মামলা হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) গ্রেপ্তারদের বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ ব্র্যাক মোড় এলাকার অভিযান চালিয়ে শিমুল টেলিকমের মালিক শিমুলকে গ্রেপ্তার করে।
তার তথ্যমতে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার ফয়েজের ছেলে শিমুল (৩২), মোহনগঞ্জ এলাকার ইয়াছিন আলীর ছেলে শাহিন (৪৫), ভবানীগঞ্জ পৌরসভার দর্গামাড়িয়া এলাকার বাহার আলীর ছেলে রকি ইসলাম (২০), সগুনা গ্রামের আবু তাহেরের ছেলে ফরহাদ হোসেন (২২), কাঁঠালবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাউছার আলী (২৩) ও পুরান তাহেরপুর গ্রামের আবু হেনার ছেলে জুবায়ের হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছে থেকে পুলিশ জুয়ার কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী ও টাকা উদ্ধার করে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, পুলিশ অভিযান চালিয়ে ৬ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তোর করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা করা হয়েছে। অন্যান্য জুয়াড়িদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
What's Your Reaction?