ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলে একটি ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাদুঘর ভবনের ছাদে আগুন লাগে। একই সঙ্গে ক্রিমিয়াজুড়ে এবং রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার ঝুঁকি বাড়তে থাকায় কর্তৃপক্ষ রাতের ট্রেন চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। খবর আল-জাজিরার।  সেভাস্তোপোলের রুশ-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বুধবার ভোরে টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় ‘ডিফেন্স অব সেভাস্তোপোল ১৮৫৪-১৮৫৫’ প্যানোরামা জাদুঘরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছাদে আগুন ধরে যায়। তিনি বলেন, ‘এটি শুধু একটি জাদুঘর নয়, এটি প্রতিরোধ ও স্থিতিস্থাপকতার প্রতীক, যা বহুবার শত্রুর আঘাত সহ্য করেছে।’ জাদুঘরটি ১৮৫৩-১৮৫৬ সালের ক্রিমিয়ান যুদ্ধে অটোমান সাম্রাজ্যসহ মিত্রবাহিনীর বিরুদ্ধে রাশিয়ার প্রতিরোধের স্মৃতি বহন করে। রাজভোজায়েভ আরও দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেভাস্তোপোল অবরোধ চলাকালে একই ভবন জার্মান বিমানবাহিনীর ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছিল। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই অবমাননার জন্য শত্রুকে মূল্য দিতে হবে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এবং সেভাস্তোপোল উদ

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলে একটি ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাদুঘর ভবনের ছাদে আগুন লাগে। একই সঙ্গে ক্রিমিয়াজুড়ে এবং রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার ঝুঁকি বাড়তে থাকায় কর্তৃপক্ষ রাতের ট্রেন চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। খবর আল-জাজিরার।  সেভাস্তোপোলের রুশ-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বুধবার ভোরে টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় ‘ডিফেন্স অব সেভাস্তোপোল ১৮৫৪-১৮৫৫’ প্যানোরামা জাদুঘরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছাদে আগুন ধরে যায়। তিনি বলেন, ‘এটি শুধু একটি জাদুঘর নয়, এটি প্রতিরোধ ও স্থিতিস্থাপকতার প্রতীক, যা বহুবার শত্রুর আঘাত সহ্য করেছে।’ জাদুঘরটি ১৮৫৩-১৮৫৬ সালের ক্রিমিয়ান যুদ্ধে অটোমান সাম্রাজ্যসহ মিত্রবাহিনীর বিরুদ্ধে রাশিয়ার প্রতিরোধের স্মৃতি বহন করে। রাজভোজায়েভ আরও দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেভাস্তোপোল অবরোধ চলাকালে একই ভবন জার্মান বিমানবাহিনীর ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছিল। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই অবমাননার জন্য শত্রুকে মূল্য দিতে হবে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এবং সেভাস্তোপোল উদ্ধারসেবা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এদিকে, সোমবারের আরেকটি ড্রোন হামলার পর ক্রিমিয়ায় রাতের ট্রেন চলাচল সীমিত করা হয়েছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানান, মস্কো থেকে সিমফেরোপোলগামী ৬৮ নম্বর যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভে একটি ড্রোন আঘাত হানে। তিনি বলেন, হামলায় সহকারী লোকোমোটিভ চালক নিহত হন এবং প্রধান চালক আহত হন। তবে ট্রেনের কোনো যাত্রী আহত হননি। ঘটনার পর আটটি যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের বাসযোগে সিমফেরোপোল ও সেভাস্তোপোলে স্থানান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow