ক্রিসপি ফিশ স্ট্রিপস বানান সহজে
আমরা কম বেশি প্রায় সবাই মাছ খেতে পছন্দ করি। মাছ ভুনা, মাছের ঝোল, রেজালাসহ নানা পদের স্বাদে আমাদের খাবারের টেবিল ভরে ওঠে। তবে একই ধরনের রান্নার বাইরে গিয়ে যদি মাছ দিয়ে একটু ভিন্ন কিছু বানাতে চান, তাহলে তৈরি করতে পারেন মচমচে ক্রিসপি ফিশ স্ট্রিপস। এটি এমন একটি পদ, যা ছোট-বড় সবাই পছন্দ করবে। বিকেলের হালকা নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নেও এটি হতে পারে দারুণ একটি আইটেম। আসুন জেনে নেওযা যাক ক্রিসপি ফিশ স্ট্রিপস কীভাবে তৈরি করেবেন- উপকরণ১. কাঁটাছাড়া মাছ (বাসা বা তিলপিয়া) আধা কেজি২. লেবুর রস বা ভিনেগার ১ চা চামচ৩. আদা-রসুন বাটা ২ চা চামচ৪. কাঁচা মরিচ কুঁচি ১ চা চামচ৫. গোল মরিচের গুঁড়া চা চামচ৬. সয়া সস ১ টেবিল চামচ ৭. টমেটো কেচাপ ১ চা চামচ৮. চিলি সস ১ চা চামচ৯. ডিম ১টি১০. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ১১. ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ১২. লবণ স্বাদমতো১৩. তেল পরিমাণমতো প্রস্তুত প্রণালিমাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে পছন্দমতো লম্বা স্ট্রিপ আকারে কেটে নিন। এরপর এতে লেবুর রস বা ভিনেগার, টমেটো কেচাপ, আদা-রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুঁচি, সয়া সস ও লবণ দিয়ে
আমরা কম বেশি প্রায় সবাই মাছ খেতে পছন্দ করি। মাছ ভুনা, মাছের ঝোল, রেজালাসহ নানা পদের স্বাদে আমাদের খাবারের টেবিল ভরে ওঠে। তবে একই ধরনের রান্নার বাইরে গিয়ে যদি মাছ দিয়ে একটু ভিন্ন কিছু বানাতে চান, তাহলে তৈরি করতে পারেন মচমচে ক্রিসপি ফিশ স্ট্রিপস।
এটি এমন একটি পদ, যা ছোট-বড় সবাই পছন্দ করবে। বিকেলের হালকা নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নেও এটি হতে পারে দারুণ একটি আইটেম।
আসুন জেনে নেওযা যাক ক্রিসপি ফিশ স্ট্রিপস কীভাবে তৈরি করেবেন-
উপকরণ
১. কাঁটাছাড়া মাছ (বাসা বা তিলপিয়া) আধা কেজি
২. লেবুর রস বা ভিনেগার ১ চা চামচ
৩. আদা-রসুন বাটা ২ চা চামচ
৪. কাঁচা মরিচ কুঁচি ১ চা চামচ
৫. গোল মরিচের গুঁড়া চা চামচ
৬. সয়া সস ১ টেবিল চামচ
৭. টমেটো কেচাপ ১ চা চামচ
৮. চিলি সস ১ চা চামচ
৯. ডিম ১টি
১০. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
১১. ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ
১২. লবণ স্বাদমতো
১৩. তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে পছন্দমতো লম্বা স্ট্রিপ আকারে কেটে নিন। এরপর এতে লেবুর রস বা ভিনেগার, টমেটো কেচাপ, আদা-রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুঁচি, সয়া সস ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রণটি অন্তত ২০–৩০ মিনিট ঢেকে রেখে দিন, যাতে মসলা মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায়।
ম্যারিনেট করা মাছের টুকরোগুলো প্রথমে শুকনো ময়দা বা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। এরপর ফেটানো ডিমে ডুবিয়ে নিয়ে শেষে ব্রেডক্রাম্বসে ভালোভাবে কোট করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে মাছের স্ট্রিপগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরানোর জন্য কিচেন টাওয়েলে তুলে রাখুন। গরম গরম ক্রিসপি ফিশ স্ট্রিপস মেয়োনিজ সঙ্গে পরিবেশন করুন।
এসএকেওয়াই
What's Your Reaction?