ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর দেশের ক্রিকেট নিয়ে একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে তীব্র ভাষায় আক্রমণ করে দেশের ক্রিকেট সিস্টেম ধ্বংস করার জন্য দায়ী করেছেন। রোববার (৭ জুন) বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্বাচনের দিনই আসিফ আকবরের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘ফ‍্যাসিস্টের এজেন্ট ফুটবলার প্রতিমন্ত্রী বাংলাদেশের ক্রিকেট সিস্টেমকে ধ্বংস করেছে, ক্রিকেট ইতিহাস তাকে ঘৃণাভরে স্মরণ করবে।’ সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনের সঙ্গে আসিফ আকবরের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিগত কমিটির একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশের ক্রিকেট কাঠামোকে ভেতর থেকে দেখার অভিজ্ঞতা থেকেই তিনি এই ক্ষোভ প্রকাশ করেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ৮ মাসের ব্যবধানে বিসিবি পরিচালনা পর্ষদের দুটি নির্বাচন। গত বছর অক্টোবরের নির্বাচনের সময় আমিনুল ইসলাম ছিলেন বোর্ড সভাপতির দায়িত্বে, এবার অ্যা

ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর দেশের ক্রিকেট নিয়ে একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামকে তীব্র ভাষায় আক্রমণ করে দেশের ক্রিকেট সিস্টেম ধ্বংস করার জন্য দায়ী করেছেন।

রোববার (৭ জুন) বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্বাচনের দিনই আসিফ আকবরের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘ফ‍্যাসিস্টের এজেন্ট ফুটবলার প্রতিমন্ত্রী বাংলাদেশের ক্রিকেট সিস্টেমকে ধ্বংস করেছে, ক্রিকেট ইতিহাস তাকে ঘৃণাভরে স্মরণ করবে।’

সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনের সঙ্গে আসিফ আকবরের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিগত কমিটির একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশের ক্রিকেট কাঠামোকে ভেতর থেকে দেখার অভিজ্ঞতা থেকেই তিনি এই ক্ষোভ প্রকাশ করেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ৮ মাসের ব্যবধানে বিসিবি পরিচালনা পর্ষদের দুটি নির্বাচন। গত বছর অক্টোবরের নির্বাচনের সময় আমিনুল ইসলাম ছিলেন বোর্ড সভাপতির দায়িত্বে, এবার অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow