ক্লাস বন্ধ করে নিয়োগ পরীক্ষা : শিক্ষার্থীদের ক্ষোভ

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে ক্লাস কার্যক্রম স্থগিত রেখে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা আয়োজনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১১ মে) দুপুর ৩টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুর ১টার পর কলেজ প্রশাসন সব শ্রেণি কার্যক্রম স্থগিত ঘোষণা করে। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই ঢাকা কলেজে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিনে বিভিন্ন চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে চলমান শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ শাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, 'কলেজ ক্যাম্পাসে পিএসসির পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। অনার্সের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বন্ধ করে জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে। ঢাকা কলেজে সরকারি, বেসরকারি ও ব্যাংকের বিভিন্ন পরীক্ষার কেন্দ্র হওয়ায় আমাদের আপত্তি নেই। কিন্তু শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ করে কেন পরীক্ষা কেন্দ্র ইজারা দেওয়া

ক্লাস বন্ধ করে নিয়োগ পরীক্ষা : শিক্ষার্থীদের ক্ষোভ

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে ক্লাস কার্যক্রম স্থগিত রেখে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা আয়োজনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১১ মে) দুপুর ৩টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুর ১টার পর কলেজ প্রশাসন সব শ্রেণি কার্যক্রম স্থগিত ঘোষণা করে। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই ঢাকা কলেজে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিনে বিভিন্ন চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে চলমান শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ শাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, 'কলেজ ক্যাম্পাসে পিএসসির পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। অনার্সের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বন্ধ করে জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে। ঢাকা কলেজে সরকারি, বেসরকারি ও ব্যাংকের বিভিন্ন পরীক্ষার কেন্দ্র হওয়ায় আমাদের আপত্তি নেই। কিন্তু শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ করে কেন পরীক্ষা কেন্দ্র ইজারা দেওয়া হবে? আর ইজারা দেওয়া হলে সেই অর্থ কোন খাতে ব্যয় হয়, প্রশাসনকে তা নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে।'

তিনি আরও লেখেন, 'আজ আমার পাঁচটি ক্লাস ও একটি প্রেজেন্টেশন ছিল। এর মধ্যে দুটি ক্লাস নেওয়ার পর ছুটি দেওয়া হয়। আমার যে তিনটি ক্লাস ও একটি প্রেজেন্টেশন মিস গেল, তার দায়ভার কি প্রশাসন নেবে?'

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল সাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'সোমবারে ঢাকা কলেজে চাকরির পরীক্ষা-এটা হাস্যকর ছাড়া কিছুই নয়। প্রশাসন কি ঢাকা কলেজকে নিয়ে ব্যবসা শুরু করেছে?'

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, 'পিএসসি যেহেতু একটি সরকারি সংস্থা, তাই তাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমরাও একটি সরকারি প্রতিষ্ঠান। সাধারণত সরকারি নিয়োগ পরীক্ষা ছুটির দিনেই অনুষ্ঠিত হয়। তবে এবার এটি ব্যতিক্রমী পরিস্থিতি ছিল।'

তিনি আরও বলেন, 'আমরা দুপুর ১টা পর্যন্ত ক্লাস চালিয়েছি। নিয়োগ পরীক্ষা দুপুর ৩টা থেকে শুরু হয়েছে। কিছু প্রস্তুতির জন্য ১টার পর শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়। ভবিষ্যতে ছুটির দিন ছাড়া অন্য কোনো দিনে চাকরির পরীক্ষা আয়োজন করা হবে না।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow