‘ক্ষত সেরে গেছে’, চেলসিতে আত্মবিশ্বাসী আলোনসো

তুমুল আশা জাগিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন জাবি আলোনসো। কিন্তু সেই যাত্রা বেশিদিন স্থায়ী হয়নি। তার অধীনে ক্লাবটির পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় ৭ মাসের মধ্যেই চাকরি হারাতে হয়। কোচ হিসেবে বায়ার লেভারকুসেনকে ইতিহাস গড়ে বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল জেতান। এরপরই রিয়াল তাকে কোচ হিসেবে নিয়োগ দেন। কিন্তু দুঃস্বপ্নের মতো শেষ হয় সেই অধ্যায়। অনেকে সেখানেই তার শেষ দেখে ফেলেছিলেন। তবে বেশিদিন লাগেনি চেলসির প্রধান কোচ হতে। বিশ্বকাপের পর এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ ইংলিশ ক্লাবটির কোচ হিসেবে। রিয়ালের কোচের পদ হারানোর পর নিজের মাঝেও ভয় ঢুকে যায় আলোনসোর। আপাতত সেই ভয় কাটিয়ে উঠেছেন বলে নিজেই দাবি করেছেন। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর চেলসিতে যোগ দেওয়ার আগের চার মাসের সময়টাকে নিজের শক্তি ও মানসিক সতেজতা ফিরে পাওয়ার জন্য কাজে লাগিয়েছিলেন আলোনসো। তিনি বলেন, ‘সৌভাগ্যবশত, আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষতচিহ্ন নেই। একটি ক্ষত পেয়েছিলাম, কিন্তু সেটি এখন সেরে গেছে। রিয়াল মাদ্রিদে প্রথম যাত্রা শুরু করার সময় যেমনটা উপভোগ করেছি, তেমনি এবারও নতুন এই অধ্যায় উপভোগ করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’ লিভারপুল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফ

‘ক্ষত সেরে গেছে’, চেলসিতে আত্মবিশ্বাসী আলোনসো

তুমুল আশা জাগিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন জাবি আলোনসো। কিন্তু সেই যাত্রা বেশিদিন স্থায়ী হয়নি। তার অধীনে ক্লাবটির পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় ৭ মাসের মধ্যেই চাকরি হারাতে হয়। কোচ হিসেবে বায়ার লেভারকুসেনকে ইতিহাস গড়ে বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল জেতান।

এরপরই রিয়াল তাকে কোচ হিসেবে নিয়োগ দেন। কিন্তু দুঃস্বপ্নের মতো শেষ হয় সেই অধ্যায়। অনেকে সেখানেই তার শেষ দেখে ফেলেছিলেন। তবে বেশিদিন লাগেনি চেলসির প্রধান কোচ হতে। বিশ্বকাপের পর এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ ইংলিশ ক্লাবটির কোচ হিসেবে। রিয়ালের কোচের পদ হারানোর পর নিজের মাঝেও ভয় ঢুকে যায় আলোনসোর। আপাতত সেই ভয় কাটিয়ে উঠেছেন বলে নিজেই দাবি করেছেন।

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর চেলসিতে যোগ দেওয়ার আগের চার মাসের সময়টাকে নিজের শক্তি ও মানসিক সতেজতা ফিরে পাওয়ার জন্য কাজে লাগিয়েছিলেন আলোনসো। তিনি বলেন, ‘সৌভাগ্যবশত, আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষতচিহ্ন নেই। একটি ক্ষত পেয়েছিলাম, কিন্তু সেটি এখন সেরে গেছে। রিয়াল মাদ্রিদে প্রথম যাত্রা শুরু করার সময় যেমনটা উপভোগ করেছি, তেমনি এবারও নতুন এই অধ্যায় উপভোগ করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’

লিভারপুল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার এখনও তার খেলোয়াড়ি জীবনে ফেরত যান ট্রেনিং সেশনে। মাঠে নেমে পড়েন শিষ্যদের সঙ্গে। ছোট ছোট নিখুঁত পাসের পাশাপাশি তার বিখ্যাত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লম্বা পাসগুলোও দেখা যায় নিয়মিত। ৪৪ বছর বয়সী এই কোচ ২০১০ সালে স্পেনের জার্সিতে জিতেছিলেন বিশ্বকাপ।

অনুশীলনে তার সমানতালে অংশ নেওয়া দেখে অনুপ্রাণিত হন শিষ্যরাও। অস্ট্রেলিয়ায় প্রাক-মৌসুমের সফরে আলোনসোর এমন সম্পৃক্ততায় মুগ্ধ দলের খেলোয়াড়রাও। দলের ডিফেন্ডার লেভি কোলউইল মজা করে বলেছেন, ‘তার পাসিং দেখে আমার হিংসা হয়।’

বাবা পেরিকো আলোনসোর অনুপ্রেরণাতেই খেলোয়াড়ি জীবন শেষে নাম লেখান কোচিং পেশায়। বায়ার লেভারকুসেনের দায়িত্ব নিয়ে গড়েছেন ইতিহাসও। আলোনসোর বাবা স্পেন জাতীয় দলের সাবেক ফুটবলার। খেলেছেন রিয়াল সোসিয়েদাদ ও বার্সেলোনার হয়েও।

আলোনসো বলেন, ছোটবেলায় বাবার পাশে দাঁড়িয়ে পরদিনের অনুশীলনের পরিকল্পনা তৈরি করতে দেখতেন। সেই অভিজ্ঞতাই তাকে কোচিংয়ের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

তার ভাষায়, ‘এই পথটা আমার কাছে একেবারে অচেনা ছিল না। ছোটবেলা থেকেই বাসায় এসব দেখেছি। আমি বলছি না যে কোচ হওয়াটা আমার নিয়তি ছিল, তবে আমি চেষ্টা করতে চেয়েছিলাম। সরাসরি বড় দলে নয়, অনূর্ধ্ব-১৪ দল দিয়ে শুরু করেছিলাম। আমার কাছে এটাই ছিল স্বাভাবিক পথ। তাড়াহুড়া করতে চাইনি।’

রিয়ালের কোচ হয়েও ব্যর্থতার কারণে চাকরি ছাড়তে হয়েছিল জাবি আলোনসোকে। মাস চারেক পর চেলসির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। মাঝের সময়টা নিজের মনের সঙ্গে যুদ্ধ করেছেন। মানসিকভাবে আবারও চাঙ্গা হয়ে দায়িত্ব নিয়েছেন লন্ডনের ক্লাবটির। তাই ভালোকিছু তার কাছে আশা করছেন চেলসির ভক্ত ও সমর্থকরা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow