ক্ষমতা চিরস্থায়ী নয়, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আগামী দিনে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী নয়, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শনিবার (৩০ মে) বেলা ১১টায় সরকারি ভৈরব কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মো. শরীফুল আলম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ষড়যন্ত্রকারী বসে নেই। যারা পরাজিত শক্তি তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। অনেকেই আছেন গোপনে তাদের সঙ্গে চলাফেরা করেন। তারা কী গত ১৭ বছরে আপনাদের ছাড় দিয়েছেন, কোনো মামলা থেকে রক্ষা করেছেন? তাহলে কেন তাদের প্রতি আপনাদের এত দরদ। তিনি আরও বলেন, সেই পরাজিত শক্তির সঙ্গে যদি কোনো সখ্যতা করেন তাহলে আমাদের ত্যাগী নেতারা যারা রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করছেন তাদের আত্মা কষ্ট পাবে। আমরা মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়য়ানি করতে চাই না। তবে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তা না হলে আমাদের বড় ধরণের খেসারত দিতে হবে। ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের

ক্ষমতা চিরস্থায়ী নয়, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আগামী দিনে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী নয়, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় সরকারি ভৈরব কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. শরীফুল আলম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ষড়যন্ত্রকারী বসে নেই। যারা পরাজিত শক্তি তারা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। অনেকেই আছেন গোপনে তাদের সঙ্গে চলাফেরা করেন। তারা কী গত ১৭ বছরে আপনাদের ছাড় দিয়েছেন, কোনো মামলা থেকে রক্ষা করেছেন? তাহলে কেন তাদের প্রতি আপনাদের এত দরদ।

তিনি আরও বলেন, সেই পরাজিত শক্তির সঙ্গে যদি কোনো সখ্যতা করেন তাহলে আমাদের ত্যাগী নেতারা যারা রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করছেন তাদের আত্মা কষ্ট পাবে। আমরা মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়য়ানি করতে চাই না। তবে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তা না হলে আমাদের বড় ধরণের খেসারত দিতে হবে।

ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মো.মুজিবর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে ১ হাজার ১শ’ হতদরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রাজীবুল হাসান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow