ক্ষমতার কুর্সি থেকে ‘গৃহপালিত’ বিরোধী দল, এবার সংসদ ছাড়া জাপা
বিরোধী দল থেকে শূন্যের খাতায় নাম লেখাল জাতীয় পার্টি (জাপা)। আগের তিনটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে (২০১৪, ২০১৮, ২০২৪) বিরোধী দলের ভূমিকায় থাকা দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে খড়কুটোর মতো ভেসে গেল। ভোঁতা লাঙ্গলে ফলেনি কোনো ফসল। ফলে চল্লিশ বছর পর পার্লামেন্টে প্রতিনিধিত্ব হারাল জিএম কাদেরের নেতৃত্বে থাকা দলটি।
What's Your Reaction?
