ক্ষমতায় গেলে তরুণ-তরুণীদের সামরিক প্রশিক্ষণ দেবে জামায়াত
ক্ষমতায় গেলে দেশের ১৮-২২ বছর বয়সী তরুণ-তরুণীদের ছয় থেকে ১২ মাস মেয়াদি সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা চালু করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সামরিক বাহিনীর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার জন্য একটি জাতীয় সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত নির্বাচনি ইশতেহারের কার্যকর প্রতিরক্ষা স্বাধীনতার পূর্বশর্ত অংশে এ প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ ইশতেহার ঘোষণা করা হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান ইশতেহার ঘোষণা করেন। এএএইচ/এমকেআর
ক্ষমতায় গেলে দেশের ১৮-২২ বছর বয়সী তরুণ-তরুণীদের ছয় থেকে ১২ মাস মেয়াদি সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা চালু করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একই সঙ্গে সামরিক বাহিনীর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার জন্য একটি জাতীয় সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত নির্বাচনি ইশতেহারের কার্যকর প্রতিরক্ষা স্বাধীনতার পূর্বশর্ত অংশে এ প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ ইশতেহার ঘোষণা করা হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান ইশতেহার ঘোষণা করেন।
এএএইচ/এমকেআর
What's Your Reaction?