ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে: আইআরজিসি

তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা আর নেই—এমন দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই বক্তব্যের জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, তেহরান এখনো পূর্ণমাত্রায় ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে। শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ইরান পত্রিকা এ তথ্য জানিয়েছে। জেনারেল নাঈনি বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০। এ বিষয়ে কোনো উদ্বেগ নেই। আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতেও ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছি, যা সত্যিই বিস্ময়কর। মজুত নিয়েও আমাদের কোনো সমস্যা নেই।” উল্লেখ্য, ইরানের শিক্ষা ব্যবস্থায় ২০ স্কোরকে পূর্ণাঙ্গ বা সর্বোচ্চ মান হিসেবে ধরা হয়। এর আগে, বৃহস্পতিবার ইসরাইলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তিনি দাবি করেন, ‘আমরা জয়ী হতে যাচ্ছি এবং ইরান ধ্বংস হচ্ছে।’ ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। দেশের জনগণের মনোভাব তুলে ধরে ইরানি এই জেনা

ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে: আইআরজিসি

তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা আর নেই—এমন দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই বক্তব্যের জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, তেহরান এখনো পূর্ণমাত্রায় ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ইরান পত্রিকা এ তথ্য জানিয়েছে। জেনারেল নাঈনি বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০। এ বিষয়ে কোনো উদ্বেগ নেই। আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতেও ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছি, যা সত্যিই বিস্ময়কর। মজুত নিয়েও আমাদের কোনো সমস্যা নেই।”

উল্লেখ্য, ইরানের শিক্ষা ব্যবস্থায় ২০ স্কোরকে পূর্ণাঙ্গ বা সর্বোচ্চ মান হিসেবে ধরা হয়।

এর আগে, বৃহস্পতিবার ইসরাইলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তিনি দাবি করেন, ‘আমরা জয়ী হতে যাচ্ছি এবং ইরান ধ্বংস হচ্ছে।’

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। দেশের জনগণের মনোভাব তুলে ধরে ইরানি এই জেনারেল বলেছেন, ‘এখানকার মানুষ চায় শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলুক। দেশ থেকে যুদ্ধের ছায়া সরে গেলেই কেবল এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।’

সূত্র: আল জাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow