ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর ট্যাংক। এ হামলায় একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা হিজবুল্লাহ প্রত্যাখ্যান করেছে, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিহত কর্মকর্তা হলেন ২১ বছর বয়সী ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ। তিনি ৭ম আর্মর্ড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন এবং মিশমার হাশিভা এলাকার বাসিন্দা ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিহতের পরিচয় নিশ্চিত করেছে।  সামরিক সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হিজবুল্লাহর এক সদস্য লেবাননে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংকের ওপর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন। হামলার পরপরই ইসরায়েলি বাহিনী বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে ওই এলাকার হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানে। এই ঘটনা ঘটেছে এমন এক সময়, যখন একদিন আগেই দুপক্ষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর ট্যাংক। এ হামলায় একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা হিজবুল্লাহ প্রত্যাখ্যান করেছে, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিহত কর্মকর্তা হলেন ২১ বছর বয়সী ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ। তিনি ৭ম আর্মর্ড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন এবং মিশমার হাশিভা এলাকার বাসিন্দা ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিহতের পরিচয় নিশ্চিত করেছে।  সামরিক সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হিজবুল্লাহর এক সদস্য লেবাননে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংকের ওপর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন। হামলার পরপরই ইসরায়েলি বাহিনী বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে ওই এলাকার হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানে। এই ঘটনা ঘটেছে এমন এক সময়, যখন একদিন আগেই দুপক্ষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের নির্দিষ্ট এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে, যেখানে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনা কেউই অবস্থান করবে না। তবে হিজবুল্লাহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীও হামলা বন্ধ করেনি। সাম্প্রতিক এই হামলা ও পাল্টা হামলা সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow