খরগোশের সঙ্গে জয়ার খুনসুটি

অভিনেত্রী জয়া আহসান মানেই পর্দায় এক জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে এক অপ্রতিদ্বন্দ্বী স্টাইল আইকন। দুই বাংলার দর্শকদের দশকের পর দশক মুগ্ধ করে রাখা এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিলেন এক ভিন্ন ও স্নিগ্ধ অবতারে। কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়, বরং প্রকৃতির মাঝে খরগোশের সঙ্গে কাটানো তার কিছু একান্ত মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সম্প্রতি জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে একজোড়া সাদা খরগোশের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।  প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, লকা সবুজ রঙের একটি দৃষ্টিনন্দন শাড়িতে। শাড়িটির পাড় এবং আঁচলের নকশা তার সাজে এনেছে এক আলাদা আভিজাত্য। এর সঙ্গে মানানসই এমব্রয়ডারি করা ব্লাউজ, গয়না আর চুলের সাজে জয়াকে বেশ মানিয়েছে। পরম মমতায় একটি খরগোশকে কোলে নিয়ে আদর করছেন তিনি, আর খরগোশটিও শান্ত হয়ে তার কোলে মিশে আছে। আবার কখনো নিজের হাতে তাদের ঘাস খাওয়াচ্ছেন।  ভিডিওটি শেয়ার করার পরপরই তা ভক্তদের নজরে আসে। কমেন্ট বক্সে ভক্তরা জয়ার স্নিগ্ধ রূপের এবং প্রাণীদের প্রতি তার এই মমতার ভূয়সী প্রশংসা কর

খরগোশের সঙ্গে জয়ার খুনসুটি
অভিনেত্রী জয়া আহসান মানেই পর্দায় এক জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে এক অপ্রতিদ্বন্দ্বী স্টাইল আইকন। দুই বাংলার দর্শকদের দশকের পর দশক মুগ্ধ করে রাখা এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিলেন এক ভিন্ন ও স্নিগ্ধ অবতারে। কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়, বরং প্রকৃতির মাঝে খরগোশের সঙ্গে কাটানো তার কিছু একান্ত মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সম্প্রতি জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে একজোড়া সাদা খরগোশের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।  প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, লকা সবুজ রঙের একটি দৃষ্টিনন্দন শাড়িতে। শাড়িটির পাড় এবং আঁচলের নকশা তার সাজে এনেছে এক আলাদা আভিজাত্য। এর সঙ্গে মানানসই এমব্রয়ডারি করা ব্লাউজ, গয়না আর চুলের সাজে জয়াকে বেশ মানিয়েছে। পরম মমতায় একটি খরগোশকে কোলে নিয়ে আদর করছেন তিনি, আর খরগোশটিও শান্ত হয়ে তার কোলে মিশে আছে। আবার কখনো নিজের হাতে তাদের ঘাস খাওয়াচ্ছেন।  ভিডিওটি শেয়ার করার পরপরই তা ভক্তদের নজরে আসে। কমেন্ট বক্সে ভক্তরা জয়ার স্নিগ্ধ রূপের এবং প্রাণীদের প্রতি তার এই মমতার ভূয়সী প্রশংসা করছেন। কেউ তাকে ‘চিরযৌবনা’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ বলছেন— জয়ার প্রতিটি সাধারণ মুহূর্ত যেন একেকটি শৈল্পিক ফ্রেম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow