খাগড়াছড়িতে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) এক ব্যক্তি অটোরিকশাযোগে গুরুতর অসুস্থ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি করানোর পর তিনি আর সেখানে অবস্থান না করে চলে যান। এরপর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হলে মঙ্গলবার দিবাগত রাত ১২টার (২১ জুলাই) দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা হাসপাতালে গিয়ে অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ তথ্য জানলে দ্রুত দীঘিনালা থানা অথবা উ

খাগড়াছড়িতে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) এক ব্যক্তি অটোরিকশাযোগে গুরুতর অসুস্থ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি করানোর পর তিনি আর সেখানে অবস্থান না করে চলে যান।

এরপর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হলে মঙ্গলবার দিবাগত রাত ১২টার (২১ জুলাই) দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

খাগড়াছড়িতে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা হাসপাতালে গিয়ে অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ তথ্য জানলে দ্রুত দীঘিনালা থানা অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী মাজরুই রহমান বলেন, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হলে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তিকে শনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

প্রবীর সুমন/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow