খাগড়াছড়িতে ভোটারদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে খাগড়াছড়িতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে সীমান্ত রক্ষার পাশাপাশি নির্বাচনি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে পানছড়ির ৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও জানান, যে-কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন ৬টি প্লাটুন নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। নির্বাচনকালীন সময়ে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় ক

খাগড়াছড়িতে ভোটারদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে খাগড়াছড়িতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে সীমান্ত রক্ষার পাশাপাশি নির্বাচনি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে পানছড়ির ৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, যে-কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন ৬টি প্লাটুন নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। নির্বাচনকালীন সময়ে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, বিজিবি সবসময় জনগণের পাশে আছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা অবৈধ তৎপরতা বরদাস্ত করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

প্রবীর সুমন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow