খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বেতছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো. হাসনাইন আলভীর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেনের নেতৃত্বে বেতছড়ি আর্মি চেকপোস্টে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন দুইটি চাঁন্দের গাড়ি তল্লাশি করে ১৩৫ পিস গোদা কাঠ জব্দ করা হয়। জব্দ কাঠের পরিমাণ ১৭৪ ঘনফুট বলে নিশ্চিত করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার টাকা। প্রাথমিকভাবে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা এসব কাঠ দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে খাগড়াছড়ি সদরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযান শেষে জব্দকৃত কাঠ মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ, ডেপুটি রেঞ্জারের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ে অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রবীর সুমন/এমএন/জেআইএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বেতছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো. হাসনাইন আলভীর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেনের নেতৃত্বে বেতছড়ি আর্মি চেকপোস্টে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন দুইটি চাঁন্দের গাড়ি তল্লাশি করে ১৩৫ পিস গোদা কাঠ জব্দ করা হয়।

জব্দ কাঠের পরিমাণ ১৭৪ ঘনফুট বলে নিশ্চিত করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার টাকা।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

প্রাথমিকভাবে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা এসব কাঠ দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে খাগড়াছড়ি সদরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযান শেষে জব্দকৃত কাঠ মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ, ডেপুটি রেঞ্জারের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ে অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রবীর সুমন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow