খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল গ্রেফতার

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি পুলিশ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। পুলিশ জানায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৪৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে বলে জানিয়েছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য গ্রেফতারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই। প্রবীর সুমন/কেএইচকে/এএসএম

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল গ্রেফতার

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি পুলিশ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৪৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য গ্রেফতারকৃত রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই।

প্রবীর সুমন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow