খাগড়াছড়িতে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৬ কারাবন্দি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ খাগড়াছড়ি জেলা কারাগারে থাকা ১৬ কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নিবন্ধিত ১৬ কারাবন্দির মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি। এ ছাড়া দেশ ও প্রবাস থেকে মোট ৭ হাজার ৫০ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার শাহাদাত হোসেন জানান, বর্তমানে খাগড়াছড়ি কারাগারে ২৭ সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দি রয়েছেন। বন্দিদের মধ্যে ১৭ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছিলেন। তবে একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে ১৬ কারাবন্দি জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন। খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, জেলায় একটিমাত্র সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দেশ ও প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৭ হাজার ৫০ ভোটার নিবন্ধন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ খাগড়াছড়ি জেলা কারাগারে থাকা ১৬ কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।
নিবন্ধিত ১৬ কারাবন্দির মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি। এ ছাড়া দেশ ও প্রবাস থেকে মোট ৭ হাজার ৫০ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার শাহাদাত হোসেন জানান, বর্তমানে খাগড়াছড়ি কারাগারে ২৭ সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দি রয়েছেন। বন্দিদের মধ্যে ১৭ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছিলেন। তবে একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে ১৬ কারাবন্দি জেলখানা থেকেই পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, জেলায় একটিমাত্র সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দেশ ও প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৭ হাজার ৫০ ভোটার নিবন্ধন করেছেন।
What's Your Reaction?