খাদে পড়ল গরুবোঝাই গাড়ি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার মোড়ের ইটভাটা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক ইশার আলী (৬০) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- একই উপজেলার গোবরদাড়ি এলাকার মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও সরাবপুর এলাকার মো. আমিনুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইশার আলী গরুবোঝাই ৩টি ইঞ্জিনভ্যান নিয়ে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার উদ্দেশে রওনা হন। পথে বালিগাদার এলাকায় পৌঁছালে ভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং সঙ্গে থাকা তিনজন গুরুতর আহত হন। পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা পাটকেলঘাটার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow