খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন,দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে লাইভস্টক সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর) আয়োজিত ৩২তম বিএসভিইআর অ্যানুয়াল সায়েন্টিফিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল “Translating Veterinary Education and Research into Sustainable Livestock Development and Global Health”। ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফিশারিজ খাতে ইতোমধ্যে ৫০০টিরও বেশি পদের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কর্মসং
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন,দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে লাইভস্টক সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর) আয়োজিত ৩২তম বিএসভিইআর অ্যানুয়াল সায়েন্টিফিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল “Translating Veterinary Education and Research into Sustainable Livestock Development and Global Health”। ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফিশারিজ খাতে ইতোমধ্যে ৫০০টিরও বেশি পদের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের বিষয়ে তিনি বলেন, বর্তমানে ঢাকায় একটি ভেটেরিনারি হাসপাতাল রয়েছে। ভবিষ্যতে দেশের প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রাণীর সংখ্যা বিবেচনায় রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত প্রাণিসম্পদ নিশ্চিত করতে এ ধরনের হাসপাতালের প্রয়োজন রয়েছে।
খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যেসব পশু মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো সুস্থ ও রোগমুক্ত কিনা এবং মানুষের খাওয়ার উপযোগী কিনা—তা নিশ্চিত করা জরুরি। বিশ্বজুড়েই বর্তমানে নিরাপদ খাদ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে গবেষণা যত বাড়বে, নিরাপদ খাদ্য নিশ্চিত করার সক্ষমতাও তত বৃদ্ধি পাবে।
তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদান, বৃক্ষরোপণ এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির কথা উল্লেখ করেন। পাশাপাশি নদী-নালা ও খাল-বিলের নাব্যতা ফিরিয়ে আনতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কথাও তুলে ধরেন। সম্মেলনে বিএসভিইআর-এর সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় অনুষ্ঠানের চিফ পেট্রন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বিশেষ অতিথি ভেটেরিনারি বিজ্ঞান অনুষদের ডিন ও বাকৃবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান, বাংলাদেশ ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম খসরুজ্জামান,সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুব আলম ও সদস্যসচিব প্রফেসর ড. তাহসিন ফারজানা বক্তব্য দেন।
সম্মেলনে বার্ষিক বক্তৃতা পুরস্কারপ্রাপ্ত হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শরীরতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম. মাঈনুদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাকৃবি ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ভেটেরিনারি বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৪টায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম,চলমান প্রকল্প, গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে তিনি বিএফআরআই উদ্ভাবিত উন্নত জাতের মাছের জার্মপ্লাজম বিতরণ করেন।
What's Your Reaction?