খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  মঙ্গলবার (২১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসময় যুক্তরাষ্ট্রে থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার হয়। বাংলাদেশ এরই মধ্যে জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে থেকে ৭ লাখ মেট্রিক টনেরও বেশি গম আমদানি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যেও আমদানি করা গমের চালান নির্ধারিত সময়ে দেশে আসায় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, ইকোনমিক অফিসার রিচার্ড রাসমুস্যান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসময় যুক্তরাষ্ট্রে থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার হয়।

বাংলাদেশ এরই মধ্যে জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে থেকে ৭ লাখ মেট্রিক টনেরও বেশি গম আমদানি করা হয়েছে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যেও আমদানি করা গমের চালান নির্ধারিত সময়ে দেশে আসায় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, ইকোনমিক অফিসার রিচার্ড রাসমুস্যান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow