খাবারের সন্ধানে লোকালয়ে বানর

জামালপুরের মেলান্দহ উপজেলায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে তিনটি বানর। সোমবার (১ জুন) হাজরাবাড়ী এলাকায় বানর‌গুলো দেখা যায়। স্থানীয়রা জানান, গত পাঁচ দিন ধরে তিনটি বানর বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। তারা বিভিন্ন গাছে আশ্রয় নিচ্ছে। খাবারের খোঁজে মাঝে মধ্যে নিচে নেমে আসছে। তবে মানুষের ভিড় দেখলে দ্রুত গাছের ডালে উঠে যায়। অনেকেই দূর থেকে কলা, বিস্কুট ও শুকনো খাবার দিচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী আব্দুর গফুর বলেন, ‘কলাবাহী কোনো ট্রাকের সঙ্গে বানরগুলো আসতে পারে। এলাকার মানুষ বিভিন্ন ধরনের খাবার দিচ্ছেন। তবে বানর আশপাশের আমগাছের আম খেয়ে ফেলেছে।’ এ বিষয়ে শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জাগো নিউজকে বলেন, ‘বানর অনেক সময় পথ হারিয়ে বা কলাবাহী ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। লোকালয়ে পর্যাপ্ত খাবার না পেলে আবার বনাঞ্চলে ফিরে যায়। তাই কিছুদিনের মধ্যেই বানরগুলো নিজ আবাসস্থলে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।‘ হৃদয় আহম্মেদ/এএইচ/জেআইএম

খাবারের সন্ধানে লোকালয়ে বানর

জামালপুরের মেলান্দহ উপজেলায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে তিনটি বানর।

সোমবার (১ জুন) হাজরাবাড়ী এলাকায় বানর‌গুলো দেখা যায়।

স্থানীয়রা জানান, গত পাঁচ দিন ধরে তিনটি বানর বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। তারা বিভিন্ন গাছে আশ্রয় নিচ্ছে। খাবারের খোঁজে মাঝে মধ্যে নিচে নেমে আসছে। তবে মানুষের ভিড় দেখলে দ্রুত গাছের ডালে উঠে যায়। অনেকেই দূর থেকে কলা, বিস্কুট ও শুকনো খাবার দিচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুর গফুর বলেন, ‘কলাবাহী কোনো ট্রাকের সঙ্গে বানরগুলো আসতে পারে। এলাকার মানুষ বিভিন্ন ধরনের খাবার দিচ্ছেন। তবে বানর আশপাশের আমগাছের আম খেয়ে ফেলেছে।’

এ বিষয়ে শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জাগো নিউজকে বলেন, ‘বানর অনেক সময় পথ হারিয়ে বা কলাবাহী ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। লোকালয়ে পর্যাপ্ত খাবার না পেলে আবার বনাঞ্চলে ফিরে যায়। তাই কিছুদিনের মধ্যেই বানরগুলো নিজ আবাসস্থলে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।‘

হৃদয় আহম্মেদ/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow