খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

মাদারীপুরের রাজৈরে দুধে পানি মিশ্রণের অপবাদ দিয়ে গরুর খামারিদের মাথায় জনসম্মুখে দুধ ঢেলে হেনস্তা ও নির্যাতনের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাটের পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্র জানায়, গত ২২ জুন দুপুরে রাজৈরের খালিয়া থেকে টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন বেশ কয়েকজন গরু খামারি। এ সময় ছোট একটি যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এনামুল। নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর ভাব নিয়ে শুরু করেন ভেজাল দুধের অভিযান। এক নারীসহ তিনজন বিক্রেতার দুধে পানি মেশানো আছে অভিযোগ তুলে দুইজনের মাথায় দুধ ঢেলে দেয় এনামুল। এসময় তাদের অকথ্য ভাষায় গালাগালিও করেন। সেই ভিডিও এনামুল বাঘা তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনামুল বাঘার বিচার দাবি করা হয়। বিষয়টি নজরে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, টেকেরহাট বাজারে উৎসুক জনতার মাঝে দাড়িয়ে পর পর দুটি দুধের বোতল হাতে নেন কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা। এ সময় দুধের বোতলের মধ্যে ছোট একটি কাঠি সাদৃশ্য যন্ত্

খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

মাদারীপুরের রাজৈরে দুধে পানি মিশ্রণের অপবাদ দিয়ে গরুর খামারিদের মাথায় জনসম্মুখে দুধ ঢেলে হেনস্তা ও নির্যাতনের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাটের পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, গত ২২ জুন দুপুরে রাজৈরের খালিয়া থেকে টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন বেশ কয়েকজন গরু খামারি। এ সময় ছোট একটি যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এনামুল। নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর ভাব নিয়ে শুরু করেন ভেজাল দুধের অভিযান। এক নারীসহ তিনজন বিক্রেতার দুধে পানি মেশানো আছে অভিযোগ তুলে দুইজনের মাথায় দুধ ঢেলে দেয় এনামুল। এসময় তাদের অকথ্য ভাষায় গালাগালিও করেন। সেই ভিডিও এনামুল বাঘা তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনামুল বাঘার বিচার দাবি করা হয়। বিষয়টি নজরে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, টেকেরহাট বাজারে উৎসুক জনতার মাঝে দাড়িয়ে পর পর দুটি দুধের বোতল হাতে নেন কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা। এ সময় দুধের বোতলের মধ্যে ছোট একটি কাঠি সাদৃশ্য যন্ত্র দিলে কিছু অংশ ভেসে ওঠে। এসময় এনামুল বাঘাকে বলতে শোনা যায় দুধে ৬০০ গ্রাম পানি মেশানো আছে, দুধের মালিক কে? এসময় দুইজন দুধের মালিক পরিচয় দিয়ে সামনে আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বোতলে থাকা দুধ তাদের মাথায় ঢেলে দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে এনামুল বাঘা। এ সময় উৎসুক জনগণকে হাসিঠাট্টা করতে দেখা যায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘এনামুল বাঘাকে শুক্রবার জুম্মার নামাজের পর তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুন) তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এনামুল শুধু কনটেন্ট ক্রিয়েটর নয়, সে আওয়ামী লীগেরও বড় নেতা। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতাসহ একাধিক মামলাও রয়েছে।’

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow