খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের একাধিক সদস্যের মরদেহ শুক্রবার তেহরানের গ্র্যান্ড মসাল্লা মসজিদে জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে। সেখানে পাঁচটি কফিন রাখা হয়, যার মধ্যে একটি ছিল শিশুর আকারের।   শুক্রবার (০৩ জুলাই) সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে রয়েছেন খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, তার জ্যেষ্ঠ কন্যা সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানি। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসাল্লায় রাখা কফিনগুলোতে ইরানের পতাকা আঁকা ছিল। ছোট কফিনটির সামনে একটি শিশুর ছবি ছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাকে ইরনা জাহরা মোহাম্মাদি গোলপায়গানি হিসেবে শনাক্ত করেছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার থেকে বিপুলসংখ্যক মানুষ মসজিদে প্রবেশ করে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতারাও প্রথম দিকেই মসজিদে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের একাধিক সদস্যের মরদেহ শুক্রবার তেহরানের গ্র্যান্ড মসাল্লা মসজিদে জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে। সেখানে পাঁচটি কফিন রাখা হয়, যার মধ্যে একটি ছিল শিশুর আকারের।  

শুক্রবার (০৩ জুলাই) সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে রয়েছেন খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, তার জ্যেষ্ঠ কন্যা সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানি।

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসাল্লায় রাখা কফিনগুলোতে ইরানের পতাকা আঁকা ছিল। ছোট কফিনটির সামনে একটি শিশুর ছবি ছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাকে ইরনা জাহরা মোহাম্মাদি গোলপায়গানি হিসেবে শনাক্ত করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার থেকে বিপুলসংখ্যক মানুষ মসজিদে প্রবেশ করে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতারাও প্রথম দিকেই মসজিদে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow