খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে ইরানের পথে স্পিকারসহ বাংলাদেশি প্রতিনিধিদল

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে স্পিকার পাঁচ সদস্যের সফরসঙ্গীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২১ ফ্লাইটে ওমানের মাসকাটের উদ্দেশে রওনা হন। সেখানে যাত্রাবিরতির পর তারা ইরানে পৌঁছে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। স্পিকারের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর একান্ত সচিব ও উপসচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা। অন্যদিকে, একই দিন সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ড. এস এম খালিদুজ্জামানও ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে ইরানের পথে স্পিকারসহ বাংলাদেশি প্রতিনিধিদল

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে স্পিকার পাঁচ সদস্যের সফরসঙ্গীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২১ ফ্লাইটে ওমানের মাসকাটের উদ্দেশে রওনা হন। সেখানে যাত্রাবিরতির পর তারা ইরানে পৌঁছে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন।

স্পিকারের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর একান্ত সচিব ও উপসচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা।

অন্যদিকে, একই দিন সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ড. এস এম খালিদুজ্জামানও ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের পথে যাত্রা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow