খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া ইরানের জনগণ এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের হৃদয় সান্ত্বনা খুঁজে পাবে না। শনিবার (০৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর গত চার মাস ধরে ইরানের জনগণ শোক পালন করছে। বিবৃতিতে বলা হয়, ‘রক্তপিপাসু মার্কিন শত্রুরা ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ ও সন্ত্রাসী ষড়যন্ত্র সংঘটিত করেছে।’ খবর প্রেস টিভির।  এতে আরও বলা হয়, ‘ইরানি জনগণ এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের আহত হৃদয় এই অপরাধের দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো স্বস্তি পাবে না। আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রতিশোধ ও শাস্তি বাস্তবায়িত হবেই।’  গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ইরানের জনগণকে বিদায়ী অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে।   বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবের নতুন নেতা মোজতবা

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া ইরানের জনগণ এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের হৃদয় সান্ত্বনা খুঁজে পাবে না।

শনিবার (০৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর গত চার মাস ধরে ইরানের জনগণ শোক পালন করছে। বিবৃতিতে বলা হয়, ‘রক্তপিপাসু মার্কিন শত্রুরা ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ ও সন্ত্রাসী ষড়যন্ত্র সংঘটিত করেছে।’ খবর প্রেস টিভির। 

এতে আরও বলা হয়, ‘ইরানি জনগণ এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের আহত হৃদয় এই অপরাধের দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো স্বস্তি পাবে না। আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রতিশোধ ও শাস্তি বাস্তবায়িত হবেই।’ 

গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ইরানের জনগণকে বিদায়ী অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে।  

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবের নতুন নেতা মোজতবা খামেনি এবং ইরানের জনগণের সঙ্গে তারা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বশেষ দুই দফা হামলায় নিহতদের পাশাপাশি আয়াতুল্লাহ আলি খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

এদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান বলেছেন, ‘সন্ত্রাসী’ যুক্তরাষ্ট্র এবং ‘অবৈধ’ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের সময় খুব বেশি দূরে নয়। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী আয়াতুল্লাহ খামেনির আদর্শের পথ অনুসরণ করে যাবে। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow