খাল খনন মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে: ফরহাদ হোসেন

পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বলছেন, ‘খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতোমধ্যে তিনি সেটি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৃষক কার্ড বাস্তবায়ন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন।’ বুধবার (১৮ মার্চ) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জর মহিমাগঞ্জে শিংজানি খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘যারা এতোদিন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে নানারকম নেতিবাচক বক্তব্য দিয়েছেন তারা আজ চেয়ে চেয়ে দেখছেন কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’ এসময় গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা বিএনপির সভাপতি জেল পরিষদের প্রশাসক ড. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএন

খাল খনন মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে: ফরহাদ হোসেন

পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বলছেন, ‘খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতোমধ্যে তিনি সেটি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৃষক কার্ড বাস্তবায়ন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন।’

বুধবার (১৮ মার্চ) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জর মহিমাগঞ্জে শিংজানি খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা এতোদিন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে নানারকম নেতিবাচক বক্তব্য দিয়েছেন তারা আজ চেয়ে চেয়ে দেখছেন কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।’

খাল খনন মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে: ফরহাদ হোসেন

এসময় গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা বিএনপির সভাপতি জেল পরিষদের প্রশাসক ড. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সুফিয়ান সুজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ খালটি শিংজানী থেকে দেওয়ানতলা বাঙালি নদী পর্যন্ত খনন করা হবে। এতে কয়েক হাজার কৃষক সেচ সুবিধাসহ নানাভাবে উপকৃত হবে।

আনোয়ার আল শামীম/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow