‘খাল খননে বন্যা হ্রাস পাবে কৃষি বিপ্লব ঘটবে’

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (ফলাফল স্থগিত) সরোয়ার আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল খাল খনন কর্মসূচি। এ খাল খননের মাধ্যমে ভঙ্গুর দেশকে সত্যিকার অর্থে স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করেছিলেন তিনি। পিতার সেই পদক্ষেপ এত বছর পরও পুনরায় চালু করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে দেশজুড়ে খাল খনন কর্মসূচি আরম্ভ হয়েছে। খালের পাড়ে চলছে মহোৎসব। খাল খননের সুফল স্বরূপ বন্যা যেমন হ্রাস পাবে পাশাপাশি কৃষি বিপ্লব হবে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূইয়া, সহকারী প্রকৌশলী তমাল দাস, উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, নাজিম উদ্দীন বাচ্চু, নুরুল ইসলাম, এস এম আজিজ উল্লাহ, ওসমান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলা

‘খাল খননে বন্যা হ্রাস পাবে কৃষি বিপ্লব ঘটবে’
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (ফলাফল স্থগিত) সরোয়ার আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল খাল খনন কর্মসূচি। এ খাল খননের মাধ্যমে ভঙ্গুর দেশকে সত্যিকার অর্থে স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করেছিলেন তিনি। পিতার সেই পদক্ষেপ এত বছর পরও পুনরায় চালু করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে দেশজুড়ে খাল খনন কর্মসূচি আরম্ভ হয়েছে। খালের পাড়ে চলছে মহোৎসব। খাল খননের সুফল স্বরূপ বন্যা যেমন হ্রাস পাবে পাশাপাশি কৃষি বিপ্লব হবে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূইয়া, সহকারী প্রকৌশলী তমাল দাস, উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, নাজিম উদ্দীন বাচ্চু, নুরুল ইসলাম, এস এম আজিজ উল্লাহ, ওসমান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম মেম্বার, তৌহিদুল আলম মেম্বার, মো. সাইফুদ্দীন, একরামুল হক, মো. হানজালা, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, আহমদ ছাফা মেম্বারসহ বিএনপি নেতারা। উপজেলার নানুপুর ইউনিয়নে ফটিকছড়ি খাল, দাঁতমারা ইউনিয়নে মরাগজারিয়া খাল ও তাঁরাকো খাল, পূর্ব হাসনাবাদ গাঙেরকুল ব্রিজ, সোনারখীল সড়কে ২টি বক্স কালভার্ট, সোনার খীল সড়ক, ভূজপুর ইউনিয়নে বারোমাসিয়া খালসহ প্রায় ১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow