খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের মানিকমুড়া থেকে ভোগই ও কাঁচি হয়ে নদনা পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ উদ্যোগকে স্থানীয়দের জন্য জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মসূচিটি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। তিনি বলেন, আজকের খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বিশেষ। খাল খনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশনের পথই সুগম করবে না, এটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মো. আবুল কালাম বলেন, খাল খনন গ্রামীণ জনপদের ও কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর ফলে মনোহরগঞ্জে এক ফসলি ধান চাষের পরিবর্তে তিন ফসলিতে রূপান্তর করা হবে। সংসদ সদস্য বলেন, ১৩ কিলোমিটারের এ খালটি পুনঃখনন করতে বরাদ্দ রয়েছে প্রায় তিন কোট
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের মানিকমুড়া থেকে ভোগই ও কাঁচি হয়ে নদনা পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ উদ্যোগকে স্থানীয়দের জন্য জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কর্মসূচিটি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
তিনি বলেন, আজকের খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বিশেষ। খাল খনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশনের পথই সুগম করবে না, এটি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মো. আবুল কালাম বলেন, খাল খনন গ্রামীণ জনপদের ও কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর ফলে মনোহরগঞ্জে এক ফসলি ধান চাষের পরিবর্তে তিন ফসলিতে রূপান্তর করা হবে।
সংসদ সদস্য বলেন, ১৩ কিলোমিটারের এ খালটি পুনঃখনন করতে বরাদ্দ রয়েছে প্রায় তিন কোটি টাকারও বেশি। খাল খননকৃত মাটি যেন বিক্রি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভিন রুহি সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ থানার ওসি শাহিনুর ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ।
আরও উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী।
What's Your Reaction?