খাল-নদী-জলাশয় দখল রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে খাল খনন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রতিমন্ত্রী বলেন, ‘এখন যে কাজটা (খাল খনন কর্মসূচি) শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব-স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করে আবার ভরাট করতে না পারে। এটার জন্য আজকে প্রধানমন্ত্রী আমাদেরকে স্টেটমেন্ট দিলেন, আমাদের দিক-নির্দেশনা দিলেন। মন্ত্রীসহ আমরা সেটা ধারণ করলাম।’ তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে স্ব-স্ব জেলার জেলা প্রশাসক এবং আমাদের পানিসম্পদ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন, তাদের দিয়ে আমরা মনিটরিং সেল করবো, যার মধ্যদিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো। ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘ইনশাল্লাহ, এই খাল খননের মধ্যদিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, ইনশাল্লাহ আমাদের এ সরকার, তারেক রহমানের সরকারও খাদ্যে স্ব
কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে খাল খনন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
প্রতিমন্ত্রী বলেন, ‘এখন যে কাজটা (খাল খনন কর্মসূচি) শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব-স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করে আবার ভরাট করতে না পারে। এটার জন্য আজকে প্রধানমন্ত্রী আমাদেরকে স্টেটমেন্ট দিলেন, আমাদের দিক-নির্দেশনা দিলেন। মন্ত্রীসহ আমরা সেটা ধারণ করলাম।’
তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে স্ব-স্ব জেলার জেলা প্রশাসক এবং আমাদের পানিসম্পদ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন, তাদের দিয়ে আমরা মনিটরিং সেল করবো, যার মধ্যদিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘ইনশাল্লাহ, এই খাল খননের মধ্যদিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, ইনশাল্লাহ আমাদের এ সরকার, তারেক রহমানের সরকারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো।’
অনেকগুলো নদী এরই মধ্যে মরে গেছে, দখল হয়ে গেছে। সেগুলো উদ্ধারে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন- জানতে চাইলে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘এর সঙ্গেই সবকিছু জড়িত। কারণ ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাবো, তাহলে বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকগুলো বাধা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্প কলকারখানার বর্জ্য-আবর্জনা এখানে স্তূপ হয়ে আছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন।’
আরএমএম/এমএএইচ/
What's Your Reaction?