খালে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর এক কিশোরের মরদেহ ভাসমান অবস্থায় রেজুরখাল থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে উখিয়ায় রেজুরকুল এলাকার রেজুখাল থেকে স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাঁধন স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল থেকে বাঁধনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলের সন্ধানে পিতা পতন বড়ুয়া উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
রাত ১০টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, সন্ধ্যার দিকে তারা রেজুখালের মোহনায় থাকা একটি বরই গাছে বরই পেড়ে খাচ্ছিল।
রাতে এ ঘটনার খবর পেয়ে খাল সংলগ্ন এলাকায় জড়ো হন হাজারো মানুষ, নিখোঁজ বাঁধনকে খোঁজার পাশাপাশি স্থানীয় বিহারের বৌদ্ধগণ ধর্মীয় রেওয়াজে প্রার্থনা ও ত্রিপিটক থেকে মন্ত্র পাঠ করতে থাকেন। পরে সকালে বাঁধনের শরীর অংশ (মাথা) ভাসমান অবস্থায় দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, প্রথম সন্তানকে অকালে হারিয়ে পতন বড়ুয়া ও শিখা বড়ুয

জানা গেছে, প্রথম সন্তানকে অকালে হারিয়ে পতন বড়ুয়া ও শিখা বড়ুয়া দম্পতির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আর্তনাদ করতে করতে বাঁধনের মা শিখা বড়ুয়া বলছিলেন, আমি কিচ্ছু চাই না, আমার বাঁধন ছাড়া, তোমরা আমার বাঁধনকে এনে দাও।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, আসলে কিভাবে কিশোরটির মৃত্যু হলো পুরো বিষয়টি তদন্ত করে তারপর বলা যাবে। বাঁধনের সেই বন্ধুকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।