খুবিতে ‘মাইন্ড দ্য হ্যাক’ শীর্ষক বিজনেস কেস কম্পিটিশন

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘মাইন্ড দ্য হ্যাক’ শীর্ষক ইনট্রা ইউনিভার্সিটি বিজনেস কেস কম্পিটিশন ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।  চূড়ান্ত পর্বে ৮টি দল উদ্ভাবনী ও কৌশলনির্ভর ব্যবসায়িক সমাধান উপস্থাপন করে। বাস্তবধর্মী কেস বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলো তাদের বিশ্লেষণী সক্ষমতা, নেতৃত্বগুণ ও পেশাগত প্রস্তুতির পরিচয় দেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘ডুইং ইট ফর দ্য প্লট’ দল। রানারআপ হয় ‘টিম এজেডই’। এছাড়া ‘বিএডি আরওআই’ দল ইমার্জিং টিম হিসেবে পুরস্কৃত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবন থেকেই আগামী দিনের স্বপ্ন বুনতে হয় এবং এখান থেকেই বাস্তব জীবনের প্রস্তুতি শুরু করতে হয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ায়।  খুবি উপাচার্য বলেন, বৈশ্বিক চ

খুবিতে ‘মাইন্ড দ্য হ্যাক’ শীর্ষক বিজনেস কেস কম্পিটিশন

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘মাইন্ড দ্য হ্যাক’ শীর্ষক ইনট্রা ইউনিভার্সিটি বিজনেস কেস কম্পিটিশন ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 

চূড়ান্ত পর্বে ৮টি দল উদ্ভাবনী ও কৌশলনির্ভর ব্যবসায়িক সমাধান উপস্থাপন করে। বাস্তবধর্মী কেস বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলো তাদের বিশ্লেষণী সক্ষমতা, নেতৃত্বগুণ ও পেশাগত প্রস্তুতির পরিচয় দেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘ডুইং ইট ফর দ্য প্লট’ দল। রানারআপ হয় ‘টিম এজেডই’। এছাড়া ‘বিএডি আরওআই’ দল ইমার্জিং টিম হিসেবে পুরস্কৃত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবন থেকেই আগামী দিনের স্বপ্ন বুনতে হয় এবং এখান থেকেই বাস্তব জীবনের প্রস্তুতি শুরু করতে হয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ায়। 

খুবি উপাচার্য বলেন, বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের বহুমুখী দক্ষতায় গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বর্তমান পেশাগত অবস্থান জানতে একটি ট্রেসার স্টাডি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই তা প্রকাশিত হবে। এর মাধ্যমে অ্যালামনাইদের সক্ষমতা ও কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আয়োজক ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রতিযোগিতার বিচারক প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, প্রতিযোগিতা থাকলেই পার্থক্য স্পষ্ট হয়। বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে ব্যবসায় সফল হওয়া কঠিন। সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জনই এ ধরনের প্রতিযোগিতার মূল শিক্ষা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও দি অফিস অব দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, প্রতিযোগিতার বিচারক সিটি ব্যাংকের খুলনা ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার হিমাদ্রি শেখর হোর ও ন্যাশনাল কেস কম্পিটিশনের চ্যাম্পিয়ন মোঃ আকিবুর রাহাত জিম। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট আহমেদ আল ফয়সাল ও সেক্রেটারি রাহুল ঘোষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ডেপুটি পাবলিক রিলেশন্স এন্ড কমিউনিকেশন সেক্রেটারি নাঈমা শিরিন দীপ্তি ও সদস্য তৌফিকুর সরকার ভূবন। এ সময় অংশগ্রহণকারী দলের সদস্য, ক্যারিয়ার ক্লাবের সদস্য ও আমন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow