খুলনায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজন একই পরিবারের সদস্য। নিহতরা হলেন, শেখ শিহাবের স্ত্রী ফারজানা খাতুন, তার দুই বছর বয়সী মেয়ে মায়মুনা ও ফারজানার বোন রুবিয়া খাতুন। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। জানা গেছে, মোটরসাইকেলটি দিঘলিয়া থানার আমবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজন একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন, শেখ শিহাবের স্ত্রী ফারজানা খাতুন, তার দুই বছর বয়সী মেয়ে মায়মুনা ও ফারজানার বোন রুবিয়া খাতুন। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মোটরসাইকেলটি দিঘলিয়া থানার আমবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?