খুলনায় ‌‌‘গজাল ইমন’ গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও নগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) গ্রেফতার হয়েছে। এসময় তার কাছে থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে দৌলতপুর থানার রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ইমন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ইমনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় ভোররাত সাড়ে ৪টার দিকে আরেকটি অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি ও ৪ রাউন্ড ওয়ান শুটার গানের গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইমন হাওলাদারের বাড়ি দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকায়। তার বাবা আলমগীর হোসেন। প্রাথমিক অনুসন্ধানে ইমনের নামে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ অন্তত ৭টি মামলা তথ্য পাওয়া গেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ইমন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমা

খুলনায় ‌‌‘গজাল ইমন’ গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও নগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) গ্রেফতার হয়েছে। এসময় তার কাছে থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে দৌলতপুর থানার রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ইমন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ইমনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় ভোররাত সাড়ে ৪টার দিকে আরেকটি অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি ও ৪ রাউন্ড ওয়ান শুটার গানের গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইমন হাওলাদারের বাড়ি দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকায়। তার বাবা আলমগীর হোসেন। প্রাথমিক অনুসন্ধানে ইমনের নামে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ অন্তত ৭টি মামলা তথ্য পাওয়া গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ইমন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরিফুর রহমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow