খুলনায় দুর্বৃত্তের গু‌লি‌তে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের গু‌লি‌তে রা‌কিক নামের এক যুবক নিহ‌ত হয়েছে। বৃহস্প‌তিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবনচরা থানাধীন প‌শ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘ‌টে।  স্থানীয়রা জানান, রাত ১০টায় দিকে কুবা মসজিদের কাছে একটি সেলুনে বসা ছিল রাকিব (২৩)। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে ৫-৬ জন দুর্বৃত্ত এসে রাকিবের মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   খুলনা মে‌ট্রোপ‌লিটন প‌ু‌লি‌শের উপক‌মিশনার (দ‌ক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাত ১০টার দি‌কে রা‌কিব নামের এক যুবক‌কে গু‌লি করা হয়েছে এমন খব‌রে লবনচরা ও খুলনা সদর থানার দু‌টি টিম ঘটনাস্থ‌লে পৌঁছায়। ‌পরে গু‌লিবিদ্ধ যুবককে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠানো হলে সেখা‌নে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।  ঘটনাস্থল থে‌কে দু‌টি তাজা বু‌লেট উদ্ধার করা হ‌য়ে‌ছে। প্রাথমিক তদন্তে মাদক ও এলাকায় আধিপত‌্য বিস্তার‌কে‌ কেন্দ্র ক‌রে হত্যা ঘটনা বলছে পুলিশ। জড়িতদের ধরতে কাজ করছে তারা। রা‌তে ঘটনাস্থ‌লে পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও সোনাব‌হিনীর সদস‌্যরা উপ‌স্থিত হন।

খুলনায় দুর্বৃত্তের গু‌লি‌তে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের গু‌লি‌তে রা‌কিক নামের এক যুবক নিহ‌ত হয়েছে। বৃহস্প‌তিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবনচরা থানাধীন প‌শ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

স্থানীয়রা জানান, রাত ১০টায় দিকে কুবা মসজিদের কাছে একটি সেলুনে বসা ছিল রাকিব (২৩)। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে ৫-৬ জন দুর্বৃত্ত এসে রাকিবের মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

খুলনা মে‌ট্রোপ‌লিটন প‌ু‌লি‌শের উপক‌মিশনার (দ‌ক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাত ১০টার দি‌কে রা‌কিব নামের এক যুবক‌কে গু‌লি করা হয়েছে এমন খব‌রে লবনচরা ও খুলনা সদর থানার দু‌টি টিম ঘটনাস্থ‌লে পৌঁছায়। ‌পরে গু‌লিবিদ্ধ যুবককে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠানো হলে সেখা‌নে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

ঘটনাস্থল থে‌কে দু‌টি তাজা বু‌লেট উদ্ধার করা হ‌য়ে‌ছে। প্রাথমিক তদন্তে মাদক ও এলাকায় আধিপত‌্য বিস্তার‌কে‌ কেন্দ্র ক‌রে হত্যা ঘটনা বলছে পুলিশ। জড়িতদের ধরতে কাজ করছে তারা।

রা‌তে ঘটনাস্থ‌লে পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও সোনাব‌হিনীর সদস‌্যরা উপ‌স্থিত হন। নিহত রাকিবের বিরু‌দ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow