খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুলনা সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা সাব্বির (২৭) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির অ্যাডভোকেট আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আরও পড়ুনতারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর বেডরুমে ঢুকে বৌ-বাচ্চাকে গুলির হুমকি: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে। রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক ছাত্রদল নেতা সাব্বিরকে ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি হামলার কারণ জানতে তদন্ত চলছে।আরিফুর রহমান/কেএসআর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুলনা সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা সাব্বির (২৭) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির অ্যাডভোকেট আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর 
বেডরুমে ঢুকে বৌ-বাচ্চাকে গুলির হুমকি: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে। রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক ছাত্রদল নেতা সাব্বিরকে ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি হামলার কারণ জানতে তদন্ত চলছে।

আরিফুর রহমান/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow