খুলনায় প্রকাশ্যে সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম
খুলনায় বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্তরা। রোববার (৯ আগস্ট) সন্ধ্যার পর নগরীর ফরাজীপাড়া এলাকায় আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অনিন্দ্য কুমার দাস বলেন, আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার পরপরই ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা ছুরি দিয়ে তাকে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অনিন্দ্য কুমার দাস বর্তমানে বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্তরা। রোববার (৯ আগস্ট) সন্ধ্যার পর নগরীর ফরাজীপাড়া এলাকায় আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত অনিন্দ্য কুমার দাস বলেন, আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার পরপরই ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা ছুরি দিয়ে তাকে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অনিন্দ্য কুমার দাস বর্তমানে বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?