খুলনায় যুবককে গুলি, ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে হামলা

খুলনায় গুলিবিদ্ধ এক যুবককে ঢাকায় নেওয়ার পথে বহনকারী অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লেও নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ রাজু হাওলাদার (৩৮) লবণচরা থানার তালিকাভুক্ত আসামি। সোমবার মহানগরীর লবণচরা থানার কুবা মসজিদ সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লবণচরা থানার ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই পুলিশি পাহারায় রাজুকে ঢাকায় পাঠানো হচ্ছিল। পথে রূপসার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে কাটাখালী হাইওয়ে থানার সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে এলাকা অতিক্রম করে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটিকে নিরাপদে এগিয়ে যেতে সহায়তা করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ

খুলনায় যুবককে গুলি, ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে হামলা

খুলনায় গুলিবিদ্ধ এক যুবককে ঢাকায় নেওয়ার পথে বহনকারী অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লেও নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ রাজু হাওলাদার (৩৮) লবণচরা থানার তালিকাভুক্ত আসামি। সোমবার মহানগরীর লবণচরা থানার কুবা মসজিদ সংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই পুলিশি পাহারায় রাজুকে ঢাকায় পাঠানো হচ্ছিল। পথে রূপসার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে কাটাখালী হাইওয়ে থানার সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে এলাকা অতিক্রম করে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটিকে নিরাপদে এগিয়ে যেতে সহায়তা করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে প্রিজন সেলে হস্তান্তর করা হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে হাসপাতালে আনা হলে তার সঙ্গে থাকা এক নারী জানান, আহত ব্যক্তি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নেন পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow