খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

খুলনার কয়রায় সুন্দরবনের জলদস্যু ও একাধিক মামলার আসামী আজহারুল ওরফে খানজাহানকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। তার নামে কয়রা ও শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য আছে।  বৃহস্পতিবার (২জুলাই) বিকাল ৪ টায় কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের সোনামুকিন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার নিকট থেকে পৃথক দুটি পলিথিনে মোড়ানো দুটি ওয়ান শুটার গান ও ২৬ রাউন্ড তাজা শীষা বুলেট  উদ্ধার করা হয়। র‍্যাব সুত্রে জানা গেছে, র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী জলদস্যু আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)। সে খুলনা জেলার দাকোপ থানাধীন জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। অভিযানকালে আসামির হেফাযত হতে পৃথক দুটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড তাজা সীসা বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধ

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার
খুলনার কয়রায় সুন্দরবনের জলদস্যু ও একাধিক মামলার আসামী আজহারুল ওরফে খানজাহানকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। তার নামে কয়রা ও শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য আছে।  বৃহস্পতিবার (২জুলাই) বিকাল ৪ টায় কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের সোনামুকিন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার নিকট থেকে পৃথক দুটি পলিথিনে মোড়ানো দুটি ওয়ান শুটার গান ও ২৬ রাউন্ড তাজা শীষা বুলেট  উদ্ধার করা হয়। র‍্যাব সুত্রে জানা গেছে, র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী জলদস্যু আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)। সে খুলনা জেলার দাকোপ থানাধীন জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। অভিযানকালে আসামির হেফাযত হতে পৃথক দুটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড তাজা সীসা বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। আসামি আজহারুলের বিরুদ্ধে খুলনার কয়রা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে শুক্রবার (৩ জুলাই) কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায়  র‍্যাব। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow