খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ১৬ দিনের ছুটি শেষে রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার শুরু হচ্ছে পাঠদান কার্যক্রম।  একই সময়ে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়েও ক্লাস-পরীক্ষা চালু হচ্ছে। যদিও মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী আলিয়া ও কওমি ধারার কিছু প্রতিষ্ঠানে ছুটি আরও কয়েকদিন বহাল থাকবে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হয়েছিল। টানা ১৬ দিনের অবকাশ শেষে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরছে। যদিও দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি আরও কিছুদিন চলবে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে আগামী ১১ জুন পর্যন্ত অবকাশ থাকবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে। অন্যদিকে ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকে ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষা-সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ছুটির পর শ

খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ১৬ দিনের ছুটি শেষে রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার শুরু হচ্ছে পাঠদান কার্যক্রম। 

একই সময়ে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়েও ক্লাস-পরীক্ষা চালু হচ্ছে। যদিও মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী আলিয়া ও কওমি ধারার কিছু প্রতিষ্ঠানে ছুটি আরও কয়েকদিন বহাল থাকবে।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হয়েছিল। টানা ১৬ দিনের অবকাশ শেষে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরছে।

যদিও দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি আরও কিছুদিন চলবে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে আগামী ১১ জুন পর্যন্ত অবকাশ থাকবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।

অন্যদিকে ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকে ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা-সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে। তবে চলমান তাপপ্রবাহ ও গরম আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow