খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

নীলফামারীর ডিমলায় খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  নিহত দুই শিশু হলো- রবিউল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আওয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু রুপাইয়া ও আশফিকা উত্তর সোনাখুলী গ্রামে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। তবে সাঁতার না জানার কারণে তারা গভীর পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ ধরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশুকন্যার এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ বি

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

নীলফামারীর ডিমলায় খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো- রবিউল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আওয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু রুপাইয়া ও আশফিকা উত্তর সোনাখুলী গ্রামে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। তবে সাঁতার না জানার কারণে তারা গভীর পানিতে তলিয়ে যায়।

অনেকক্ষণ ধরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশুকন্যার এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যুতে উত্তর সোনাখুলী গ্রামজুড়ে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝেও নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow