খেলেননি সানজিদা, তার দল হারলো ৫ গোলে

প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে নেপালের ঘরোয়া লিগ খেলতে গেছেন সানজিদা আক্তার। বুধবার শুরু হওয়া লিগে তার দল ঝাপা এফসির হয়ে খেলতে পারেননি বাংলাদেশের ফুটবলের এই পোস্টারগার্ল। নিবন্ধনের আনুষ্ঠানিকতার কারণে দলের প্রথম ম্যাচে সানজিদা ছিলেন দর্শক। মাঠের বাইরে বসে তিনি দেখেছেন তার দলের বড় হার। ত্রিভুন আর্মি স্পোর্টস ক্লাবের কাছে সানজিদাদের দল হেরেছে ৫-০ গোলে। ত্রিভুন আর্মি স্পোর্টস ক্লাবের অঞ্জনা রাই করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন দিপা, হিমা ও তুলশা। সানজিদা পরের ম্যাচ খেলতে পারবেন বলে আশা করছেন। ঝাপা এফসির পরের ম্যাচ ২০ মার্চ নিউ রোড টিমের বিপক্ষে। বুধবার বিকেলে সানজিদা ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছান। সানজিদা আক্তার গত মৌসুমে ভুটানের ক্লাব থিম্পু সিটির হয়ে খেলেছিলেন। আর ঘরোয়া লিগে খেলেছেন বাংলাদেশ পুলিশ এফসিতে। তারও আগে তিনি বিদেশের লিগে খেলেছেন ভারতের ইস্টবেঙ্গলের জার্সিতে। ছিলেন ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথম বিদেশি নারী ফুটবলার। আরআই/আইএইচএস/

খেলেননি সানজিদা, তার দল হারলো ৫ গোলে

প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে নেপালের ঘরোয়া লিগ খেলতে গেছেন সানজিদা আক্তার। বুধবার শুরু হওয়া লিগে তার দল ঝাপা এফসির হয়ে খেলতে পারেননি বাংলাদেশের ফুটবলের এই পোস্টারগার্ল।

নিবন্ধনের আনুষ্ঠানিকতার কারণে দলের প্রথম ম্যাচে সানজিদা ছিলেন দর্শক। মাঠের বাইরে বসে তিনি দেখেছেন তার দলের বড় হার। ত্রিভুন আর্মি স্পোর্টস ক্লাবের কাছে সানজিদাদের দল হেরেছে ৫-০ গোলে।

ত্রিভুন আর্মি স্পোর্টস ক্লাবের অঞ্জনা রাই করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন দিপা, হিমা ও তুলশা। সানজিদা পরের ম্যাচ খেলতে পারবেন বলে আশা করছেন। ঝাপা এফসির পরের ম্যাচ ২০ মার্চ নিউ রোড টিমের বিপক্ষে। বুধবার বিকেলে সানজিদা ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছান।

সানজিদা আক্তার গত মৌসুমে ভুটানের ক্লাব থিম্পু সিটির হয়ে খেলেছিলেন। আর ঘরোয়া লিগে খেলেছেন বাংলাদেশ পুলিশ এফসিতে। তারও আগে তিনি বিদেশের লিগে খেলেছেন ভারতের ইস্টবেঙ্গলের জার্সিতে। ছিলেন ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথম বিদেশি নারী ফুটবলার।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow