গণপিটুনিতে বাবা নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে ২০জন পথচারীকে আহত করার অভিযোগে ফেসবুকে লাইভে এসে মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় চালক হান্নান শেখকে। এ ঘটনায় পিতাকে হারিয়ে মাতৃহীন ২ বছর বয়সী শিশুকন্যা মুসলিমা একেবারে এতিম হন। সেই খবর জানতে পেরে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের এতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছেন উল্লেখ করে ওই শিশুর লালন-পালনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে ওই শিশুর দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। নিহত ট্রাকচালক হান্নান শেখের বাবা সাইদ শেখ বলেন, ‘আমার ছেলেকে ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে পিটিয়ে মারা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পর বিভিন্ন মোবাইল নাম্বার থেকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরে আমাদের পা

গণপিটুনিতে বাবা নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে ২০জন পথচারীকে আহত করার অভিযোগে ফেসবুকে লাইভে এসে মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় চালক হান্নান শেখকে। এ ঘটনায় পিতাকে হারিয়ে মাতৃহীন ২ বছর বয়সী শিশুকন্যা মুসলিমা একেবারে এতিম হন। সেই খবর জানতে পেরে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের এতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছেন উল্লেখ করে ওই শিশুর লালন-পালনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে ওই শিশুর দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন।

নিহত ট্রাকচালক হান্নান শেখের বাবা সাইদ শেখ বলেন, ‘আমার ছেলেকে ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে পিটিয়ে মারা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পর বিভিন্ন মোবাইল নাম্বার থেকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরে আমাদের পাশে দাড়িয়েছেন এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই শিশুকে নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, নিহত ট্রাকচালককের এতিম শিশুর খোঁজ খবর নিয়ে তার পাশে দাড়ানো। সেই আলোকে নিহতের বাড়িতে পৌঁছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি শিশুটির লালন পালনের দ্বায়িত্ব ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ওই শিশুর দাদা-দাদির হাতে বেশ কয়েক রকমের শিশু খাদ্য, পরিবারের জন্য খাদ্যসামগ্রী, খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া শিশুটির দাদার নামে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিয়মিত খাদ্য সহায়তার কার্ডের ব্যবস্থা করতে চেয়ারম্যানকে বলা হয়েছে।

এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ বসু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (১ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ২০০ পথচারী আহত হওয়ার অভিযোগে গণপিটুনিতে  ট্রাকচালক হান্নান (৪৫) নিহত হন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow