গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব : ডা. শফিকুর রহমান

জাপানের বৃহত্তর নাগোয়া শহরে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) নাগোয়ার ‘সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে’ ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা করা হয়। অনুষ্ঠানে নাগোয়া ও আশপাশের অঞ্চলে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান প্রবাসীদের উদ্দেশে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন, অতীতে রাজনৈতিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, এমনকি রেমিট্যান্স কর্মসূচির মাধ্যমেও তারা ভূমিকা রেখেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আশ্বাস দেন এবং প্রবা

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব : ডা. শফিকুর রহমান

জাপানের বৃহত্তর নাগোয়া শহরে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) নাগোয়ার ‘সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে’ ইসলামিক মিশন জাপান, নাগোয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা করা হয়।

অনুষ্ঠানে নাগোয়া ও আশপাশের অঞ্চলে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান প্রবাসীদের উদ্দেশে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন, অতীতে রাজনৈতিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, এমনকি রেমিট্যান্স কর্মসূচির মাধ্যমেও তারা ভূমিকা রেখেছেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আশ্বাস দেন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হবেই। তার দাবি অনুযায়ী, দেশের একটি বড় অংশ গণভোটে সমর্থন দিয়েছে। তিনি আরও বলেন, এই রায় বাস্তবায়ন না হলে জনগণের মতামত উপেক্ষা করা হবে। এ বিষয়ে সংসদ ও রাজপথ, দুই জায়গাতেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি জাপানের উন্নয়ন মডেল তুলে ধরে বাংলাদেশকে নৈতিকতা, শিক্ষা ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বানও জানান।

বক্তব্যে তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব এবং শিশুদের পরিবেশনা ছিল। ইসলামিক মিশন জাপান অনুষ্ঠানটি আয়োজন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow