গণভোটের রায় বাস্তবায়নে দাবিতে ঢাবির ২ শিক্ষার্থী অনশনে

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশের দাবিতে আমরণ অনমনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তার এ দাবির সাথে একাত্মতা পোষন করে বিশ্ববিদ্যালয়ের আরও দুইজন শিক্ষার্থী এ অনশনে অংশ নিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ফেসবুক পোস্টে সাকিবুর রহমান নামের শিক্ষার্থী ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে নিজের অনশনের কথা জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী। সাকিবুর রহমান ফেসবুকে লেখেন, জুলাইয়ে দেশের মানুষ পরিবর্তনের জজবা নিয়ে রাস্তায় নেমেছিলো। মানুষের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত ও মৌলিক সংস্কার। সেই চেতনা এখনো অটুট। আমি মনে করি জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে এটি শহিদদের ও জনগণের সাথে প্রতারণা হবে। পৃথক আরেকটি পোস্টে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনের ডাক দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম লেখেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতি

গণভোটের রায় বাস্তবায়নে দাবিতে ঢাবির ২ শিক্ষার্থী অনশনে

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশের দাবিতে আমরণ অনমনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তার এ দাবির সাথে একাত্মতা পোষন করে বিশ্ববিদ্যালয়ের আরও দুইজন শিক্ষার্থী এ অনশনে অংশ নিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ফেসবুক পোস্টে সাকিবুর রহমান নামের শিক্ষার্থী ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে নিজের অনশনের কথা জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী।

সাকিবুর রহমান ফেসবুকে লেখেন, জুলাইয়ে দেশের মানুষ পরিবর্তনের জজবা নিয়ে রাস্তায় নেমেছিলো। মানুষের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত ও মৌলিক সংস্কার। সেই চেতনা এখনো অটুট। আমি মনে করি জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে এটি শহিদদের ও জনগণের সাথে প্রতারণা হবে।

পৃথক আরেকটি পোস্টে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনের ডাক দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম লেখেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিস্যাৎ হওয়ার পথে।

তিনি আরও লেখেন, গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম,খুন,দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার এই অপচেষ্টা আমরা মেনে নিতে পারি না। একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা এবং জনগণের রায় রক্ষায় আজ দুপুর ৩.৩০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমি অনশনে বসছি।

তিনি জানান, ইতোমধ্যে দুজন শিক্ষার্থী আমার সাথে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন। সচেতন নাগরিকবৃন্দকে নিজ নিজ অবস্থানে থেকে কণ্ঠস্বর জারি রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা সরকারের কাছে ৩ দফা দাবি জানান। সেগুলো হলো:

১.গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে বাস্তবায়ন করতে হবে।

২. গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে। ৩. গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow