‘গদর ৩’ নিয়ে বড় ঘোষণা, উচ্ছ্বসিত সানি ভক্তরা
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘গদর’ নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। ‘গদর: এক প্রেম কথা’ এবং ‘গদর ২’-এর সাফল্যের পর এবার তৃতীয় কিস্তি নিয়ে বড় আপডেট দিলেন নির্মাতা অনিল শর্মা। তার এই ঘোষণায় উচ্ছ্বসিত সানি দেওলের ভক্তরা। ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে অনিল শর্মা জানান, ‘গদর ৩’-এর কাজ এগিয়ে চলছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছর থেকেই ছবিটির শুটিং শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২০২৭ সালে সিনেমাটি মুক্তির সম্ভাবনাও রয়েছে। ২০০১ সালের ১৫ জুন মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’ ভারত-পাকিস্তান বিভাজনের পটভূমিতে নির্মিত একটি প্রেমের গল্প। সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে এটি বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে পরিণত হয়। দীর্ঘ ২২ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় ‘গদর ২’। সেই সিনেমাও বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। বিশেষ করে তারা সিং চরিত্রে সানি দেওলের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করে। তৃতীয় কিস্তি নিয়ে কথা বলতে গিয়ে অনিল শর্মা বলেন, শুধুমাত্র সিক্যুয়েল তৈরির জন্য তিনি সিক্যুয়েল বানাত
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘গদর’ নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। ‘গদর: এক প্রেম কথা’ এবং ‘গদর ২’-এর সাফল্যের পর এবার তৃতীয় কিস্তি নিয়ে বড় আপডেট দিলেন নির্মাতা অনিল শর্মা। তার এই ঘোষণায় উচ্ছ্বসিত সানি দেওলের ভক্তরা।
‘গদর: এক প্রেম কথা’ মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে অনিল শর্মা জানান, ‘গদর ৩’-এর কাজ এগিয়ে চলছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছর থেকেই ছবিটির শুটিং শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২০২৭ সালে সিনেমাটি মুক্তির সম্ভাবনাও রয়েছে।
২০০১ সালের ১৫ জুন মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’ ভারত-পাকিস্তান বিভাজনের পটভূমিতে নির্মিত একটি প্রেমের গল্প। সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে এটি বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে পরিণত হয়।
দীর্ঘ ২২ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় ‘গদর ২’। সেই সিনেমাও বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। বিশেষ করে তারা সিং চরিত্রে সানি দেওলের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করে।
তৃতীয় কিস্তি নিয়ে কথা বলতে গিয়ে অনিল শর্মা বলেন, শুধুমাত্র সিক্যুয়েল তৈরির জন্য তিনি সিক্যুয়েল বানাতে চান না। তার মতে, প্রতিটি নতুন কিস্তির গল্প আগেরটির চেয়ে আরও বড় ও শক্তিশালী হওয়া উচিত।
পরিচালক বলেন, ‘আমার কাছে যদি “গদর” একটি বোমা হয়ে থাকে, তাহলে “গদর ২” ছিল অ্যাটম বোমা। আর “গদর ৩” বানানোর জন্য এমন গল্প প্রয়োজন, যা নিউক্লিয়ার বোমার মতো শক্তিশালী হবে।’
তিনি আরও জানান, বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। গল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন তারা। ঈশ্বরের আশীর্বাদ ও সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই ছবির কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন এই নির্মাতা।
এদিকে ‘গদর ৩’-এর কাস্টিং নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। বলিউডের বিভিন্ন মহলে আলোচনা চলছে, নতুন কিছু মুখ দেখা যেতে পারে এই সিনেমায়। পাশাপাশি প্রবীণ অভিনেতা নানা পাটেকরও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
আরও পড়ুন:
আসলেই কি মরক্কোর ফুটবল তারকার প্রেমে পড়েছেন নোরা
বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয়
অন্যদিকে, সানি দেওলও বর্তমানে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আমির খানের প্রযোজনায় নির্মিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া নীতেশ তিওয়ারির আলোচিত ‘রামায়ণ’ ছবিতে তাকে হনুমান চরিত্রে দেখা যেতে পারে বলে খবর রয়েছে।
সব মিলিয়ে ‘গদর ৩’ নিয়ে অনিল শর্মার নতুন ঘোষণা দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। এখন সানি ভক্তদের অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সিনেমার যাত্রা।
এমএমএফ
What's Your Reaction?