‘গদি মিডিয়ার’ বুথফেরত জরিপ বিশ্বাস করবেন না: মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে গত ২৯ এপ্রিল। আগামী ৪ মে ২৯৪ আসনের ফল ঘোষণা। তার আগে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকদের বড় বার্তা দিলেন দলীয় নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুথফেরত জরি নিয়ে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি একে ‘বিজেপির চক্রান্ত’ বলে অভিহিত করেছেন। টেলিভিশনে দেখানো বুথফেরত জরিপ নিয়ে মমতা ব্যানার্জী বলেন, টেলিভিশনে যা দেখানো হচ্ছে, তার অনেকটাই পরিকল্পিত। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সবাইকে চমকিয়ে ‘গদি মিডিয়া’কে দিয়ে এসব করানো হয়েছে। বিজেপি ইচ্ছা করে বিভ্রান্তি ছড়াচ্ছে, যাতে আমাদের কর্মীদের মনোবল ভেঙে যায়। ২০১৬ এবং ২০২১ সালেও একই জিনিস করা হয়েছিল। আদতে নিরপেক্ষতা বলে ভারতবর্ষে এখন কিছু নেই। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, আসল সত্য বেরোলে শেয়ারবাজারে ধস নামতে পারে, তাই শেয়ারবাজারকে সান্ত্বনা দিতেই বিজেপি সংবাদমাধ্যমকে দিয়ে এই ‘শেষ খেলা’ খেলছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘রাজ্যের মানুষের রায়ের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। ২০২৬ সালে আমরা ২২৬-এর গণ্ডি অতিক্রম করবই।’ এদিন তৃণমূল কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘আমি প্রার

‘গদি মিডিয়ার’ বুথফেরত জরিপ বিশ্বাস করবেন না: মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে গত ২৯ এপ্রিল। আগামী ৪ মে ২৯৪ আসনের ফল ঘোষণা। তার আগে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকদের বড় বার্তা দিলেন দলীয় নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুথফেরত জরি নিয়ে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি একে ‘বিজেপির চক্রান্ত’ বলে অভিহিত করেছেন।

টেলিভিশনে দেখানো বুথফেরত জরিপ নিয়ে মমতা ব্যানার্জী বলেন, টেলিভিশনে যা দেখানো হচ্ছে, তার অনেকটাই পরিকল্পিত। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সবাইকে চমকিয়ে ‘গদি মিডিয়া’কে দিয়ে এসব করানো হয়েছে। বিজেপি ইচ্ছা করে বিভ্রান্তি ছড়াচ্ছে, যাতে আমাদের কর্মীদের মনোবল ভেঙে যায়। ২০১৬ এবং ২০২১ সালেও একই জিনিস করা হয়েছিল। আদতে নিরপেক্ষতা বলে ভারতবর্ষে এখন কিছু নেই।

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, আসল সত্য বেরোলে শেয়ারবাজারে ধস নামতে পারে, তাই শেয়ারবাজারকে সান্ত্বনা দিতেই বিজেপি সংবাদমাধ্যমকে দিয়ে এই ‘শেষ খেলা’ খেলছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘রাজ্যের মানুষের রায়ের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। ২০২৬ সালে আমরা ২২৬-এর গণ্ডি অতিক্রম করবই।’

এদিন তৃণমূল কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘আমি প্রার্থীদের বলব, কাউন্টিং বা ভোট গণনার দিন সমানভাবে পাহারা দেন। প্রয়োজনে নিজেরাও এলাকায় রাত জেগে পাহারা দেবেন। আমি যদি নিজের এলাকায় পাহারা দিতে পারি, আপনারাও পারবেন।

বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তিনি বলেন, কাউকে কাউকে খামে করে তিন হাজার টাকা দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নাম নিয়ে টাকা দিয়েছে। অর্থের বিনিময়ে ভোট দেওয়া ঠিক নয়।

নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন মমতা। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী নারী ও শিশুদের ওপর অত্যাচার করেছে। উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে যিনি প্রাণ হারিয়েছেন, তার শোকাহত পরিবারের পাশে আমরা থাকব। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, অর্থবল ও অস্ত্রবল নিয়েও বাংলার মানুষকে দমিয়ে রাখা যায়নি।’ বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া ও ভবানীপুরে তৃণমূল কর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওরা হামলা করলেও আপনারা এখনই পাল্টা হামলায় যাবেন না। আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। সবাই শান্ত ও সংযত থাকুন। দিদির ওপর ভরসা রাখুন, আমরাই মা-মাটি-মানুষের সরকার গঠন করব।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow