গবেষক অধ্যাপক রাজিয়া সুলতানা মারা গেছেন

বিশিষ্ট গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রাজিয়া সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ এপ্রিল) ২০২৬ কানাডায় তিনি মারা যান। শোক জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে বাংলা একাডেমি। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পাণ্ডুলিপি পাঠ, সম্পাদনায় যেমন তিনি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তেমনি নজরুল সাহিত্যের বিশ্লেষণেও তিনি অনন্য। বাংলা একাডেমি থেকে মোহাম্মদ আবদুল কাইউমের সহযোগে সংকলিত ‘প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান’ এবং ‘আলাওল রচনাবলী’ তার স্মরণীয় সম্পাদনাকর্ম। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে বাংলা একাডেমি পরিচালিত ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ এবং ২০২৪ সালে বাংলা একাডেমি প্রবর্তিত ‘নজরুল পুরস্কার’-এ ভূষিত হন। এএসএ/জেআইএম

গবেষক অধ্যাপক রাজিয়া সুলতানা মারা গেছেন

বিশিষ্ট গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রাজিয়া সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৮ এপ্রিল) ২০২৬ কানাডায় তিনি মারা যান। শোক জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে বাংলা একাডেমি।

বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পাণ্ডুলিপি পাঠ, সম্পাদনায় যেমন তিনি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তেমনি নজরুল সাহিত্যের বিশ্লেষণেও তিনি অনন্য। বাংলা একাডেমি থেকে মোহাম্মদ আবদুল কাইউমের সহযোগে সংকলিত ‘প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান’ এবং ‘আলাওল রচনাবলী’ তার স্মরণীয় সম্পাদনাকর্ম।

গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে বাংলা একাডেমি পরিচালিত ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ এবং ২০২৪ সালে বাংলা একাডেমি প্রবর্তিত ‘নজরুল পুরস্কার’-এ ভূষিত হন।

এএসএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow