গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি, উচ্চমানের গবেষণায় উদ্বুদ্ধকরণ এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সপ্তাহের আয়োজন করা হয়েছে।  আগামীকাল রোববার (২৮ জুন) থেকে আগামী পাঁচ দিনব্যাপী ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ চলবে। এটি শেষ হবে ২ জুলাই পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গবেষণা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা নির্ধারিত হয় গবেষণার মান, উদ্ভাবনী সক্ষমতা এবং জ্ঞানসৃষ্টির ধারাবাহিকতার মাধ্যমে। তিনি আশা করেন, গবেষণা সপ্তাহটি বিশ্ববিদ্যালয়কে আরও গবেষণামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা যায়, গবেষণা সপ্তাহ উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও বিশেষ আয়োজন রাখা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সহযোগিতায় এসপিএসএস, স্টাটা, এনভিভো এবং পাইথনভিত্তিক মেশ

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি, উচ্চমানের গবেষণায় উদ্বুদ্ধকরণ এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা সপ্তাহের আয়োজন করা হয়েছে। 

আগামীকাল রোববার (২৮ জুন) থেকে আগামী পাঁচ দিনব্যাপী ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ চলবে। এটি শেষ হবে ২ জুলাই পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গবেষণা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা নির্ধারিত হয় গবেষণার মান, উদ্ভাবনী সক্ষমতা এবং জ্ঞানসৃষ্টির ধারাবাহিকতার মাধ্যমে। তিনি আশা করেন, গবেষণা সপ্তাহটি বিশ্ববিদ্যালয়কে আরও গবেষণামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা যায়, গবেষণা সপ্তাহ উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও বিশেষ আয়োজন রাখা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সহযোগিতায় এসপিএসএস, স্টাটা, এনভিভো এবং পাইথনভিত্তিক মেশিন লার্নিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ, গবেষণা ও একাডেমিক লেখালেখি, আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা কৌশল এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকবে গবেষণা আইডিয়া প্রতিযোগিতা এবং অনলাইন বিশেষ সেশন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি প্রায় ১৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৯৫৩টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে। এসব গবেষণার ফলাফল দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।

এর আগে গবেষণা সপ্তাহের বিভিন্ন সেমিনারে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের গুগল ফরমের মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি অফলাইন সেমিনারে আসনসংখ্যা ৮০টি হওয়ায় ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তবে শিক্ষকদের জন্য কোনো নিবন্ধনের প্রয়োজন নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow