গবেষণায় উদ্ভাবন ও প্যাটেন্টে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী

বাজেটনির্ভর গবেষণার পরিবর্তে খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দিয়ে গবেষণা পরিচালনা করতে হবে। গবেষণার কোনো বিকল্প নেই। বুধবার (২৪ জুন) ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। মন্ত্রী আরও বলেন, গবেষণার প্যাটেন্ট গ্রহণ এবং কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণ জরুরি। কৃষি এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মৎস্যচাষে কৃষিখাতের মতো ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মৎস্যচাষিদের এ দাবি অত্যন্ত যৌক্তিক। বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে সকালে তিনি বিএফআরআইয়ের বিভিন্ন হ্যাচারি পরিদর

গবেষণায় উদ্ভাবন ও প্যাটেন্টে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী

বাজেটনির্ভর গবেষণার পরিবর্তে খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দিয়ে গবেষণা পরিচালনা করতে হবে। গবেষণার কোনো বিকল্প নেই।

বুধবার (২৪ জুন) ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, গবেষণার প্যাটেন্ট গ্রহণ এবং কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণ জরুরি। কৃষি এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

মৎস্যচাষে কৃষিখাতের মতো ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মৎস্যচাষিদের এ দাবি অত্যন্ত যৌক্তিক। বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকালে তিনি বিএফআরআইয়ের বিভিন্ন হ্যাচারি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিএফআরআইয়ের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগে মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. মো. লতিফুল ইসলাম, পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ড. মো. আমিরুল ইসলাম এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলামসহ ময়মনসিংহের বিভিন্ন দপ্তর ও ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হোসাইন সুলভ/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow